কৃষি মন্ত্রণালয়ের নতুন উদ্যোগ, বালাইনাশক খাতে আসছে আধুনিক নীতিমালা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কৃষি মন্ত্রণালয়ের নতুন উদ্যোগ, বালাইনাশক খাতে আসছে আধুনিক নীতিমালা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
কৃষি মন্ত্রণালয়ের নতুন উদ্যোগ, বালাইনাশক খাতে আসছে আধুনিক নীতিমালা ছবির ক্যাপশন:

দেশের বালাইনাশক খাতকে আরও আধুনিক, কার্যকর ও নিরাপদ করতে ১৯ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে কৃষি মন্ত্রণালয়। মঙ্গলবার (২১ জুলাই) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। কমিটিকে আগামী তিন মাসের মধ্যে বালাইনাশক খাতের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে নতুন একটি পলিসি গাইডলাইন প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের উপকরণ-২ শাখা থেকে উপসচিব মোহাম্মদ সুহেল মাহমুদের স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, বালাইনাশকের আমদানি, উৎপাদন, ব্যবহার ও গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি বিদ্যমান আইন, নিবন্ধন, লাইসেন্সিং ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো, গবেষণাগারের কার্যক্রম এবং মনিটরিং ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়ন করবে কমিটি। এসব পর্যালোচনার ভিত্তিতে খাতটিকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও সময়োপযোগী করার সুপারিশ করা হবে।

নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কৃষি মন্ত্রণালয়ের সচিব। সদস্য-সচিব করা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালককে। এছাড়া কৃষি, স্বাস্থ্য, পরিবেশ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, চিকিৎসা ও পরিবেশ খাতের বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির প্রধান কাজ হবে বিদ্যমান বালাইনাশক আইন ও বিধিমালা পর্যালোচনা, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কার্যকর নীতিমালা প্রণয়নের সুপারিশ করা, বালাইনাশক খাতের বিদ্যমান সমস্যা চিহ্নিত করা এবং প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব তৈরি করা। পাশাপাশি প্রয়োজনে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞদের কো-অপ্ট করার ক্ষমতাও থাকবে এই কমিটির।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ