আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখানোর আদেশ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখানোর আদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখানোর আদেশ ছবির ক্যাপশন:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে মেজর (অব.) মোজাফফর হোসেনকে কারাগার থেকে প্রিজনভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। পরে দুপুর পৌনে ১টার দিকে তাকে ট্রাইব্যুনালের এজলাসে হাজির করা হলে শুনানি অনুষ্ঠিত হয়।

গত মঙ্গলবার ট্রাইব্যুনাল-২ মোজাফফর হোসেনকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী তাকে আদালতে উপস্থাপন করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এছাড়া প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদার, শাইখ মাহদী, মঈনুল করিমসহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন।

শুনানিতে চিফ প্রসিকিউটর আদালতকে জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার মেজর (অব.) মোজাফফর হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে। এ কারণে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় প্রোডাকশন ওয়ারেন্টের মাধ্যমে হাজির করে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়। আদালত আবেদন মঞ্জুর করে তাকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

উল্লেখ্য, জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন প্রায় ৪৫ বছর ধরে পলাতক ছিলেন। গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলার তদন্ত কার্যক্রম এগিয়ে চলছে


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ই-ভ্যাট রিটার্ন জমার সময় ২৩ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে এনবিআর

ই-ভ্যাট রিটার্ন জমার সময় ২৩ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে এনবিআর