আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 10, 2026 ইং
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোটকে সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় এ ভাষণ প্রদান করবেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে গণভোটের প্রেক্ষাপটে জাতির উদ্দেশে এ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কারসংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের মাত্র দুই দিন আগে এই ভাষণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, ভোটগ্রহণের আগে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সেদিন উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ইঙ্গিত দেন, যদিও তখন ভাষণের নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তরুণদের সৃজনশীলতা বিকাশে শিক্ষাব্যবস্থার রূপান্তরের আহ্বান

তরুণদের সৃজনশীলতা বিকাশে শিক্ষাব্যবস্থার রূপান্তরের আহ্বান