বন্যপ্রাণী পাচারবিরোধী অভিযানে কোস্ট গার্ডের সাফল্য, জব্দ হরিণের মাংস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বন্যপ্রাণী পাচারবিরোধী অভিযানে কোস্ট গার্ডের সাফল্য, জব্দ হরিণের মাংস

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2026 ইং
বন্যপ্রাণী পাচারবিরোধী অভিযানে কোস্ট গার্ডের সাফল্য, জব্দ হরিণের মাংস ছবির ক্যাপশন:

সুন্দরবনের নলিয়ান এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ কেজি অবৈধ হরিণের মাংসসহ এক মাংস ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে সুন্দরবনের ক্লোজার পাড়া এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে প্রায় ৬৬ হাজার টাকা মূল্যের ৩০ কেজি অবৈধ হরিণের মাংস উদ্ধার করা হয়। এ সময় একজন মাংস ব্যবসায়ীকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা হরিণের মাংস এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।

সংস্থাটি আরও জানায়, বন্যপ্রাণী হত্যা, শিকার ও পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চার দিন ১০ ঘণ্টা করে মিরপুরের যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে

চার দিন ১০ ঘণ্টা করে মিরপুরের যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে