জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিতে ৭৩ হাজার গাছ লাগানোর ঘোষণা বিজিবির The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিতে ৭৩ হাজার গাছ লাগানোর ঘোষণা বিজিবির

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2026 ইং
জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিতে ৭৩ হাজার গাছ লাগানোর ঘোষণা বিজিবির ছবির ক্যাপশন:

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ বছর সদর দপ্তরসহ সারা দেশে ৭৩ হাজার বৃক্ষরোপণ করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ তথ্য জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।

এ সময় বিজিবির বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডের পশ্চিম পাশে একটি নারকেলগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহাপরিচালক।

তিনি বিজিবির প্রতিটি স্থাপনায় উপযুক্ত স্থানে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে এ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির এবারের প্রতিপাদ্য ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ উল্লেখ করে বিজিবি মহাপরিচালক বলেন, বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যেই সারা দেশে বিজিবির প্রতিটি স্থাপনায় পরিকল্পিতভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে।

মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বিজিবির প্রতিটি সদস্যকে বছরে অন্তত একটি করে গাছ রোপণের আহ্বান জানান। তিনি বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; বরং গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমেই এ উদ্যোগের প্রকৃত সফলতা নিশ্চিত করা সম্ভব।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নরসিংদীর হত্যাকাণ্ডকে সাম্প্রদায়িক বলা ‘অপপ্রচার’: ফয়েজ আহম্

নরসিংদীর হত্যাকাণ্ডকে সাম্প্রদায়িক বলা ‘অপপ্রচার’: ফয়েজ আহম্