ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫২৭৮ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫২৭৮

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2026 ইং
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫২৭৮ ছবির ক্যাপশন:

ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৫ হাজার ২৭৮ জনে পৌঁছেছে। সোমবার প্রকাশিত দেশটির সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, এই দুর্যোগে আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।

গত ২৪ জুন ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৭.২ এবং ৭.৫। এতে দেশের উত্তরাঞ্চল, বিশেষ করে রাজধানী কারাকাসের কাছাকাছি অবস্থিত উপকূলীয় লা গুয়াইরা রাজ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়।

জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ জানান, প্রাণহানির পাশাপাশি বিপুলসংখ্যক মানুষ আহত হয়েছেন এবং অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ৮৫০টির বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে

এখনও নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ফলে উদ্ধার অভিযান শেষ হলে হতাহতের সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্যোগে বাস্তুচ্যুত ২৩ হাজার ৫০০ জনের বেশি মানুষ বর্তমানে বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। স্টেডিয়াম, গণচত্বর এবং অন্যান্য স্থানে গড়ে তোলা এসব আশ্রয়কেন্দ্রে স্বেচ্ছাসেবক ও জরুরি সেবাকর্মীরা চিকিৎসা, খাদ্য এবং অন্যান্য মানবিক সহায়তা দিয়ে যাচ্ছেন।

ভেনেজুয়েলার সাম্প্রতিক ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে। উদ্ধার, পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ চালিয়ে যাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গজুড়ে তৃণমূলের সব কমিটি ভেঙে দিলেন মমতা, রাজনীতিতে

পশ্চিমবঙ্গজুড়ে তৃণমূলের সব কমিটি ভেঙে দিলেন মমতা, রাজনীতিতে