গোপালগঞ্জের তিন আসনই এবার বিএনপির দখলে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গোপালগঞ্জের তিন আসনই এবার বিএনপির দখলে

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 ইং
গোপালগঞ্জের তিন আসনই এবার বিএনপির দখলে ছবির ক্যাপশন:

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টা ৩০ মিনিটে গোপালগঞ্জ জেলার ভোট গণনা শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামান ফল ঘোষণা করেন।

১. গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ) – বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান মোল্লা ধানের শীষ প্রতীকে ৬৮,৮৬৭ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের মো. কাবির মিয়া ট্রাক প্রতীকে ৫৩,৯৬১ ভোট পেয়েছেন। এই আসনে ১৯৯৬ সালের জুনের নির্বাচন থেকে টানা ছয়বার এমপি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান।

২. গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীর একাংশ) – বিএনপির প্রার্থী কেএম বাবর ধানের শীষ প্রতীকে ৪০,০৪৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী এমএইচ খান মঞ্জু হরিণ ৩৩,০৩৯ ভোট পেয়েছেন। এই আসনে ১৯৮৬ সাল থেকে আটবার এমপি ছিলেন শেখ ফজলুল করিম সেলিম।

৩. গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) – বিএনপির প্রার্থী এসএম জিলানী ধানের শীষ প্রতীকে ৬০,১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামানিক ঘোড়া প্রতীকে ৩৩,৮৬৭ ভোট পেয়েছেন। এখানে ১৯৯১ সাল থেকে সাতবার এমপি হয়েছেন শেখ হাসিনা।

এই ফলাফলের মাধ্যমে বিএনপি গোপালগঞ্জের তিন আসনই দখল করেছে, যেখানে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের প্রভাব বিদ্যমান ছিল।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান ট্রাম্প, যুদ্ধ থামবে না বলে হু

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান ট্রাম্প, যুদ্ধ থামবে না বলে হু