চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ভোলাহাট থানা পুলিশ (২৫ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ যুবককে ইয়াবা সেবনের সময় হাতেনাতে আটক করছে। তারা উপজেলার খাদ্য গুদামের সামনে একটি মোবাইল সির্ভিসিং দোকানে ইয়াবা সেবন করছিল। আটককৃতরা হল-- গোহালবাড়ী গ্রামের জালালউদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক ওরফে সিফাত(২২), ধরমপুর গ্রামের সবুর আলীর ছেলে সাখাওয়াত হোসেন সম্রাট (২৪), তেলিপাড়া গ্রামের পলিশ উদ্দিনের ছেলে রাউফ হাসান (১৮) ও তাঁতীপাড়া গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে আসাদুল (২৮)। ভোলাহাট থানা পুলিশ আটক ৪ জন যুবককে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রজ্জু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছেন। এ ব্যাপারে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন।
ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি