বন্যাদুর্গত দুই হাজারের বেশি পরিবারকে ত্রাণ দেবে ফিলিস্তিন দূতাবাস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বন্যাদুর্গত দুই হাজারের বেশি পরিবারকে ত্রাণ দেবে ফিলিস্তিন দূতাবাস

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2026 ইং
বন্যাদুর্গত দুই হাজারের বেশি পরিবারকে ত্রাণ দেবে ফিলিস্তিন দূতাবাস ছবির ক্যাপশন:

বাংলাদেশের চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকায় ফিলিস্তিন দূতাবাস। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের দুই হাজারের বেশি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে দূতাবাস। বুধবার (১৫ জুলাই) দূতাবাসে ত্রাণ প্যাকেট প্রস্তুতের কাজ চলতে দেখা যায়।

এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করছে বাংলাদেশে নিযুক্ত অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) সদস্যভুক্ত ১৮টি মুসলিম দেশের দূতাবাস। যৌথ এই উদ্যোগের মাধ্যমে বন্যাকবলিত মানুষের কাছে জরুরি খাদ্যসামগ্রী দ্রুত পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

দূতাবাস সূত্রে জানা গেছে, বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীরাও স্বেচ্ছাসেবী হিসেবে ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছেন। তারা দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ত্রাণ প্যাকেট প্রস্তুত এবং ক্ষতিগ্রস্ত মানুষের কাছে তা পৌঁছে দেওয়ার কাজে সহায়তা করছেন।

প্রতিটি ত্রাণ প্যাকেটে রাখা হয়েছে চাল, খেজুর, চিড়া, মুড়ি, চিনি, লবণ, বিশুদ্ধ খাবার পানি এবং নুডলস। এমন খাদ্যসামগ্রী বেছে নেওয়া হয়েছে, যা দুর্গত মানুষ সহজে ও দ্রুত গ্রহণ করতে পারবেন এবং অধিকাংশ ক্ষেত্রেই রান্নার প্রয়োজন হবে না।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদান বলেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য সম্পূর্ণ মানবিক। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে আন্তর্জাতিক সহযোগিতার অংশ হিসেবে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে খাদ্য ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজনৈতিক নেতারা প্রতিশ্রুতি দিচ্ছেন অঞ্চলভিত্তিক উন্নয়নের

রাজনৈতিক নেতারা প্রতিশ্রুতি দিচ্ছেন অঞ্চলভিত্তিক উন্নয়নের