পুলিশ সেজে হামলা, ইকুয়েডরের গ্যাং নেতা ডেভিড মাসিয়াস নিহত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পুলিশ সেজে হামলা, ইকুয়েডরের গ্যাং নেতা ডেভিড মাসিয়াস নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
পুলিশ সেজে হামলা, ইকুয়েডরের গ্যাং নেতা ডেভিড মাসিয়াস নিহত ছবির ক্যাপশন:

ইকুয়েডরের কুখ্যাত অপরাধী চক্র ‘লস চোনেরোস’-এর আঞ্চলিক নেতা ডেভিড মাসিয়াস বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন। দেশটির পুলিশ জানিয়েছে, পুলিশের পোশাক পরে আসা একদল সশস্ত্র হামলাকারী তার ভাড়া করা বাড়িতে ঢুকে কাছ থেকে গুলি চালিয়ে তাকে হত্যা করে।

রোববার দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় শহর ওলোনে এই হামলার ঘটনা ঘটে। হামলার পর বন্দুকধারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং হত্যাকাণ্ডের তদন্ত চলছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ৩৫ বছর বয়সী ডেভিড মাসিয়াস ‘লস চোনেরোস’-এর অন্যতম আঞ্চলিক নেতা ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের ইউনিফর্ম পরিহিত কয়েকজন ব্যক্তি বাড়িতে প্রবেশ করে তাকে লক্ষ্য করে গুলি চালায়।

ডেভিড মাসিয়াসের ভাই অ্যাডলফো মাসিয়াস, যিনি ‘ফিতো’ নামে পরিচিত, ‘লস চোনেরোস’-এর অন্যতম শীর্ষ নেতা। গত বছর তাকে ইকুয়েডর থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয় এবং বর্তমানে তিনি সেখানে বিচারের মুখোমুখি। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ‘লস চোনেরোস’কে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

ইকুয়েডরে দীর্ঘদিন ধরেই মাদক পাচার ও অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংসতা চলছে। প্রতিদ্বন্দ্বী গ্যাং কিংবা নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেও গ্যাং নেতারা হামলার শিকার হচ্ছেন। গত মাসেও গুয়াকিল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আরেক গ্যাং নেতা বন্দুকধারীদের গুলিতে নিহত হন।

পুলিশ আরও জানিয়েছে, ডেভিড মাসিয়াস ২০১৮ সালে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে দোষ স্বীকার করেছিলেন। কারাগারে থাকাকালে তিনি ‘লস চোনেরোস’-এর জন্য নতুন সদস্য সংগ্রহ এবং কারাগারের ভেতরে সংগঠনটির প্রভাব বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বিশ্লেষকদের মতে, গত বছর অ্যাডলফো মাসিয়াসের প্রত্যর্পণ, সম্প্রতি কলম্বিয়ায় আরেক ভাই হাভিয়ের মাসিয়াস গ্রেপ্তার এবং এবার ডেভিড মাসিয়াসের হত্যাকাণ্ড—সব মিলিয়ে ‘লস চোনেরোস’ চক্রের জন্য এটি বড় ধরনের ধাক্কা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ইরানের দাবি: ইসরায়েলের হার্মিস ৯০০ ড্রোন অক্ষতভাবে জব্দ

ইরানের দাবি: ইসরায়েলের হার্মিস ৯০০ ড্রোন অক্ষতভাবে জব্দ