‘মজলুমের পাশে দাঁড়াতে হবে’—জামায়াত আমির The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

‘মজলুমের পাশে দাঁড়াতে হবে’—জামায়াত আমির

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 15, 2026 ইং
‘মজলুমের পাশে দাঁড়াতে হবে’—জামায়াত আমির ছবির ক্যাপশন:

বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না।’

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় সহকর্মীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নির্বাচনোত্তর পরিবেশে আপনারা সবাই কেমন আছেন?’

তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মী ও সমর্থকদের ওপর একটি বিশেষ দলের কিছু উচ্ছৃঙ্খল আচরণ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া যাচ্ছে। এমনকি ১১ দলের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে নারীদের শ্লীলতাহানির মতো বেদনাদায়ক ঘটনার তথ্যও তাদের কাছে এসেছে বলে উল্লেখ করেন তিনি।

আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘ন্যায় ও সত্যের ওপর ইনশাআল্লাহ আমরা অটল থাকব। কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না। যেখানেই এ ধরনের আঘাত আসবে, জনগণকে সঙ্গে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

তিনি আরও বলেন, সাধারণ জনগণের পাশে শক্ত হয়ে দাঁড়ানো মানবতার দাবি, মহান আল্লাহকে ভালোবাসার দাবি এবং দেশকে ভালোবাসার দাবি। এ লক্ষ্য পূরণে দল দৃঢ়প্রতিজ্ঞ এবং এ বিষয়ে কোনো দুর্বলতা প্রদর্শনের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে একমত বিএনপি: মির্জা ফখরুল

ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে একমত বিএনপি: মির্জা ফখরুল