ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, আক্রান্ত বেড়ে ৮ হাজার ৩২৩ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, আক্রান্ত বেড়ে ৮ হাজার ৩২৩

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 12, 2026 ইং
ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, আক্রান্ত বেড়ে ৮ হাজার ৩২৩ ছবির ক্যাপশন:

দেশে ডেঙ্গু জ্বরের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৫০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

রবিবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ৯৫ জন রয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ৭০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে চারজন, সিলেট বিভাগে চারজন এবং রংপুর বিভাগে একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৩২৩ জনে। আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৯ শতাংশ নারী

এদিকে, নতুন একজনের মৃত্যুর ফলে ২০২৬ সালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পেতে বাসাবাড়ি ও আশপাশে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পরিষ্কার পানি অপসারণ এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হেডফোন কানে রেললাইনে হাঁটার সময় দুর্ঘটনা

হেডফোন কানে রেললাইনে হাঁটার সময় দুর্ঘটনা