মাধবদীতে ডাকাতদলের হামলায় নিহত ১, গুরুতর আহত আরেকজন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মাধবদীতে ডাকাতদলের হামলায় নিহত ১, গুরুতর আহত আরেকজন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2026 ইং
মাধবদীতে ডাকাতদলের হামলায় নিহত ১, গুরুতর আহত আরেকজন ছবির ক্যাপশন:

নরসিংদীর মাধবদীতে সশস্ত্র ডাকাতদলের হামলায় মোহাম্মদ শাহজাহান (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে তার চাচা সুরুজ মিয়া গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী গ্রামের মনির হোসেন ও মিলনের বাড়িতে এ ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ছয়জনের একটি অজ্ঞাতনামা সশস্ত্র ডাকাতদল বাড়িতে প্রবেশ করে মূল্যবান মালামাল, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের চেষ্টা চালায়। এ সময় পরিবারের সদস্যরা বাধা দিলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়।

হামলায় বলভদ্রদী গ্রামের মৃত শামসুল হকের ছেলে মোহাম্মদ শাহজাহান ঘটনাস্থলেই নিহত হন। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার চাচা সুরুজ মিয়াকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাতদল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে এসআই বারেক হাওলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ আহত সুরুজ মিয়াকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

তিনি আরও জানান, নিহত শাহজাহানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বিশ্বকাপের ১২ গ্রুপ নিয়ে অপ্টার বিশ্লেষণ, শিরোপার দৌড়ে সবচেয়

বিশ্বকাপের ১২ গ্রুপ নিয়ে অপ্টার বিশ্লেষণ, শিরোপার দৌড়ে সবচেয়