কর্ণফুলীতে লাইটার জাহাজডুবি, ১২ জন উদ্ধার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কর্ণফুলীতে লাইটার জাহাজডুবি, ১২ জন উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2026 ইং
কর্ণফুলীতে লাইটার জাহাজডুবি, ১২ জন উদ্ধার ছবির ক্যাপশন:

চট্টগ্রাম বন্দর চ্যানেলের কর্ণফুলী নদীর বঙ্গোপসাগর মোহনায় দুটি লাইটার জাহাজের সংঘর্ষে ‘এমভি বে হারবার-২’ নামে একটি পাথরবোঝাই জাহাজ নদীগর্ভে তলিয়ে গেছে। সোমবার (২৯ জুন) রাত প্রায় ৩টার দিকে বন্দর চ্যানেলের ২ ও ৩ নম্বর বয়ার মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক উদ্ধার অভিযানের মাধ্যমে জাহাজে থাকা ১২ জন নাবিককেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

বন্দর ও কোস্ট গার্ড সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে বিপরীত দিক থেকে আসা আরেকটি জাহাজের সঙ্গে ‘এমভি বে হারবার-২’-এর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে জাহাজটির খোল ফেটে দ্রুত পানি ঢুকতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই সেটি ডুবে যায়।

দুর্ঘটনার পর জাহাজে থাকা ১২ জন নাবিক সাগরে পড়ে যান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্ট গার্ড পূর্ব জোনের উদ্ধারকারী দল মেটাল শার্ক ও বিশেষ উদ্ধারকারী নৌযান নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দ্রুত অভিযান চালিয়ে তারা সমুদ্র থেকে আটজন নাবিককে জীবিত উদ্ধার করেন।

অন্যদিকে, প্রবল স্রোতের কারণে বাকি চার নাবিক দুর্ঘটনাস্থল থেকে ভেসে কয়েক কিলোমিটার দূরে আনোয়ারা উপজেলার পারকি সমুদ্রসৈকত এলাকায় পৌঁছে যান। সেখানে স্থানীয় জেলে ও উপস্থিত লোকজন তাদের নিরাপদে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। ফলে জাহাজের সব নাবিকই প্রাণে রক্ষা পান।

কোস্ট গার্ড পূর্ব জোনের এক কর্মকর্তা জানান, রাতের অন্ধকার এবং উত্তাল সাগরের তীব্র স্রোতের মধ্যেও উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় মানুষের সহযোগিতায় সব নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা ও খাবারের ব্যবস্থাও করা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. নাছির উদ্দিন জানান, দুর্ঘটনায় লাইটার জাহাজটি ডুবে গেলেও বন্দরের মূল নৌচ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। কারণ দুর্ঘটনাকবলিত জাহাজটি মূল চ্যানেলের বাইরে ডুবে গেছে। নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় নৌযানগুলোকে সতর্কভাবে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে এবং দুর্ঘটনাস্থলে লাল বয়া স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ডুবে যাওয়া জাহাজ উদ্ধারে প্রয়োজনীয় আইনি ও কারিগরি কার্যক্রমও শুরু করা হয়েছে


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টেরাইল মশা ব্যবহার করে রোগ নিয়ন্ত্রণে গুগলের পরিকল্পনা

স্টেরাইল মশা ব্যবহার করে রোগ নিয়ন্ত্রণে গুগলের পরিকল্পনা