দূষণ রোধে ‘বৈদ্যুতিক গাড়ি’ কিনলে নগদ প্রণোদনা দিবে দিল্লি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দূষণ রোধে ‘বৈদ্যুতিক গাড়ি’ কিনলে নগদ প্রণোদনা দিবে দিল্লি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2026 ইং
দূষণ রোধে ‘বৈদ্যুতিক গাড়ি’ কিনলে নগদ প্রণোদনা দিবে দিল্লি ছবির ক্যাপশন:

বিশ্বের অন্যতম দূষিত মেগাসিটি দিল্লিতে বায়ুদূষণ কমাতে নতুন বৈদ্যুতিক যানবাহন (ইভি) নীতিমালা ঘোষণা করেছে স্থানীয় সরকার। সোমবার (২৯ জুন) চূড়ান্ত হওয়া চার বছর মেয়াদি এই নীতিমালা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। এর মাধ্যমে পুরোনো পেট্রোল বা ডিজেলচালিত যানবাহনের পরিবর্তে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে নাগরিকদের উৎসাহিত করতে একাধিক আর্থিক সুবিধা দেওয়া হবে।

নতুন নীতিমালা অনুযায়ী, ১ এপ্রিল ২০২০-এর আগে কেনা পুরোনো গাড়ি স্ক্র্যাপ করে নতুন বৈদ্যুতিক গাড়ি কিনলে গাড়ির মালিকরা ১,০৬০ ডলার পর্যন্ত ‘স্ক্র্যাপিং ইনসেনটিভ’ পাবেন। এছাড়া নতুন ইলেকট্রিক স্কুটার বা মোটরবাইক কেনার ক্ষেত্রেও প্রথম বছরে ৩০ হাজার টাকা পর্যন্ত নগদ ছাড় দেওয়া হবে। এই ভর্তুকির পরিমাণ ধাপে ধাপে কমে তৃতীয় বছরে ১০ হাজার টাকায় নেমে আসবে।

ক্রেতাদের জন্য আরও একটি বড় সুবিধা হলো কর মওকুফ। ৩০ লাখ রুপি পর্যন্ত মূল্যের ব্যাটারিচালিত বৈদ্যুতিক গাড়ি কিনলে কোনো রোড ট্যাক্স বা রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। সাধারণত দিল্লিতে গাড়ি নিবন্ধনের সময় গাড়ির মূল্যের ৪ থেকে ১০ শতাংশ পর্যন্ত এই খাতে ব্যয় করতে হয়। তবে এই সুবিধা হাইব্রিড গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

দূষণ নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ হিসেবে প্রশাসন ঘোষণা করেছে, ১ এপ্রিল ২০২৮ থেকে দিল্লিতে শুধুমাত্র বৈদ্যুতিক দুই-চাকার যানবাহন নিবন্ধন করা যাবে। অর্থাৎ, ওই সময়ের পর নতুন পেট্রোলচালিত মোটরসাইকেল বা স্কুটার নিবন্ধনের সুযোগ থাকবে না।

নীতিমালার অংশ হিসেবে পুরো দিল্লিজুড়ে ৩২ হাজার নতুন ইভি চার্জিং পয়েন্ট স্থাপন করা হবে, যাতে বৈদ্যুতিক যান ব্যবহারকারীরা সহজে চার্জিং সুবিধা পান। এই কর্মসূচি বাস্তবায়নে আগামী চার বছরে ১৫০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা করেছে সরকার।

বিশ্লেষকদের মতে, নতুন এই নীতিমালা ভারতের বৈদ্যুতিক যানবাহন শিল্পে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ইভি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিক্রি ও বাজার সম্প্রসারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ঢাকা জনসমুদ্রে রূপ নিল, বসুন্ধরায় তিনশ ফিট সড়কজুড়ে মানুষের ঢ

ঢাকা জনসমুদ্রে রূপ নিল, বসুন্ধরায় তিনশ ফিট সড়কজুড়ে মানুষের ঢ