ভারতের এবং যুক্তরাষ্ট্রের প্রভাব দেশের মানুষের জন্য নয়: চরমোনাই পীর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভারতের এবং যুক্তরাষ্ট্রের প্রভাব দেশের মানুষের জন্য নয়: চরমোনাই পীর

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 7, 2026 ইং
ভারতের এবং যুক্তরাষ্ট্রের প্রভাব দেশের মানুষের জন্য নয়: চরমোনাই পীর ছবির ক্যাপশন:

চরমোনাই পীর মুফতি রেজাউল করিম বলেছেন, ৫ আগস্ট দেশে অভ্যুত্থান হলো এবং ইসলামের পক্ষে একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। তিনি বলেন, আমি চাই দেশকে সোনার দেশ এবং ইসলামের পক্ষে মজবুত অবস্থানে নিয়ে আসব। তবে স্বার্থান্বেষী মহল দাঁড়িপাল্লায় এসে বলছে ন্যায়ের প্রতীক এবং ইনসাফের প্রতীক। তিনি উল্লেখ করেন, “এখন দাঁড়িপাল্লায় দেখছি দুইটা পাল্লা। একপাল্লায় গোপনে ভারত, আরেক পাল্লায় যুক্তরাষ্ট্র। আমরা, বাংলাদেশের মানুষ, ভারত আর যুক্তরাষ্ট্রকে ইনসাফ দেখতে চাই না।”

শনিবার (৭ ফেব্রুয়ারি) বাউফল পাবলিক মাঠে হাতপাখা প্রতীকের নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, জাতীয় ও স্থানীয় নির্বাচন এক নয়। স্থানীয় নির্বাচনে জনগণ সেই প্রার্থীকে ভোট দেয় যিনি স্থানীয় উন্নয়ন করবেন। আর জাতীয় নির্বাচনে বিজয়ী প্রতিনিধি সংসদে গিয়ে আইন পাশ করবে, যা দেশ চলাচলের ভিত্তি হবে।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে কারা দেশে সরকার গঠন করবে বা কোন আইনে দেশ চলবে তা এখনও চূড়ান্ত হয়নি। জামায়াত ও বিএনপি জোট নির্বাচিত হলে প্রচলিত আইনে দেশ পরিচালনার ঘোষণা দিয়েছে, কিন্তু ইসলামী আন্দোলন নির্বাচিত হলে ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে।

চরমোনাই পীর বলেন, “আমরা উন্নয়নের ফুলঝুড়ি দিতে পারব না। আমরা দেখেছি আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপি ঘর ছেড়ে পালায়, আর বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগ পালায়। ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে নিরপরাধ মানুষকে ঘর ছেড়ে পালাতে হবে না।”

তিনি তরুণ প্রজন্মকে আহ্বান জানিয়ে বলেন, “তোমাদের প্রথম ভোট হোক হাতপাখার প্রতীকে। ভোট বাড়লে ইসলামের পক্ষে শক্তি বাড়ে।”

সমাবেশে পটুয়াখালী-২ বাউফল আসনের প্রার্থী মুফতি আবদুল মালেক আনোয়ারীর হাতে হাতপাখা প্রতীক তুলে দেন। এছাড়া Islami বক্তা মুফতি হাবিবুর রহমান মেজবাহ, কালিশুরীর পীর মাওলানা মজিবুর রহমান, কাওসার আহমেদ, মাওলানা নজরুল ইসলাম প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রাম্পের মন্তব্যকে বেপরোয়া বলল ইরান, পাল্টা হুঁশিয়ারি

ট্রাম্পের মন্তব্যকে বেপরোয়া বলল ইরান, পাল্টা হুঁশিয়ারি