Donald Trump ইরানে ‘কঠোর আঘাত’ হানার হুমকি দিয়েছেন। শনিবার (৭ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, Iran মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে এবং কার্যত ‘আত্মসমর্পণ’ করেছে। তিনি বলেন, ইরান প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আর কোনো হামলা চালাবে না।
ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র ও Israel বিরামহীনভাবে হামলা চালিয়ে যাওয়ায় ইরান এই প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছে।
এর আগে ইরানের প্রেসিডেন্ট Masoud Pezeshkian সাম্প্রতিক হামলার জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখপ্রকাশ করেন। তিনি জানান, ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব শুক্রবার সিদ্ধান্ত নিয়েছে— প্রতিবেশী দেশগুলো থেকে ইরানের ওপর হামলা না হলে সেসব দেশে আর কোনো আক্রমণ চালানো হবে না।
তবে ট্রাম্পের বক্তব্যের ব্যাখ্যাকে ‘পুরোপুরি মিথ্যা’ বলে দাবি করেছেন ইরানের চিন্তন প্রতিষ্ঠান Diplow House-এর পরিচালক বিশ্লেষক Hamidreza Gholamzadeh।
তিনি বলেন, পেজেশকিয়ানের বক্তব্যকে ‘আত্মসমর্পণ’ হিসেবে তুলে ধরা সঠিক নয়। বরং ইরান প্রতিবেশী দেশগুলোকে অনুরোধ করছে, তারা যেন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে সহযোগিতা না করে এবং তাদের ভূমি বা আকাশসীমা ব্যবহার করে ইরানের ওপর হামলা চালাতে না দেয়।
তার মতে, এমন অনুরোধ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ‘স্বাভাবিক’ ও ‘আইনসিদ্ধ’।
বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
কসমিক ডেস্ক