ভক্তের মৃত্যুর মামলায় নতুন মোড়, ২২ জুন আদালতে হাজির হতে হবে আল্লু অর্জুনকে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভক্তের মৃত্যুর মামলায় নতুন মোড়, ২২ জুন আদালতে হাজির হতে হবে আল্লু অর্জুনকে

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026 ইং
ভক্তের মৃত্যুর মামলায় নতুন মোড়, ২২ জুন আদালতে হাজির হতে হবে আল্লু অর্জুনকে ছবির ক্যাপশন: ‘পুষ্পা ২’ প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে ভক্তের মৃত্যুর ঘটনায় আদালতে তলব করা হয়েছে আল্লু অর্জুনকে।

‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ার শো চলাকালে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ঘটে যাওয়া পদপিষ্টের ঘটনায় নতুন আইনি অগ্রগতি এসেছে। এ ঘটনায় জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছে হায়দরাবাদের নামপল্লি আদালত।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ২২ জুন (সোমবার) আল্লু অর্জুনকে ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত থাকতে হবে। মামলায় চিক্কাডপল্লি পুলিশ তাকে ১১ নম্বর আসামি হিসেবে উল্লেখ করেছে। অন্যদিকে সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষকে ১ থেকে ১০ নম্বর আসামি করা হয়েছে।

মোট ১৯ জনের বিরুদ্ধে আদালত সমন জারি করেছে এবং ইতোমধ্যে পুলিশ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে।

ঘটনাটি ঘটে ২০২৪ সালের ৪ ডিসেম্বর, ‘পুষ্পা ২’-এর বিশেষ প্রদর্শনী চলাকালে। অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার কারণে পদদলিত হয়ে রেবতী নামে এক নারী নিহত হন এবং তার ছেলে শ্রী তেজ গুরুতর আহত হন।

ঘটনার পর শ্রী তেজ দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে প্রথমে অচেতন অবস্থায় ভর্তি করা হয় এবং পরবর্তীতে শ্বাসকষ্ট ও স্নায়বিক জটিলতার কারণে দীর্ঘ সময় ভেন্টিলেশনে রাখা হয়। পরে ২০২৫ সালের এপ্রিলে তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পান এবং বর্তমানে পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন আছেন।

মামলার অগ্রগতির মধ্যেই আল্লু অর্জুনের পরিবারের পক্ষ থেকে নিহতের পরিবারের সঙ্গে দেখা করা হয়। আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ ও স্ত্রী স্নেহা রেড্ডি তাদের খোঁজখবর নেন এবং সহায়তার আশ্বাস দেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শ্রী তেজের পরিবারের ছোট মেয়ের শিক্ষার ব্যয় বহনের প্রতিশ্রুতি দিয়েছে পরিবারটি। পাশাপাশি চিকিৎসা ব্যয়ও বহন করা হচ্ছে।

এই ঘটনায় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ও ভক্তমহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে, যেখানে বড় বাজেটের সিনেমার প্রিমিয়ারে নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন হুমকিতে

জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন হুমকিতে