ইসলামাবাদে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক, আঞ্চলিক নিরাপত্তায় নতুন বার্তা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ইসলামাবাদে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক, আঞ্চলিক নিরাপত্তায় নতুন বার্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
ইসলামাবাদে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক, আঞ্চলিক নিরাপত্তায় নতুন বার্তা ছবির ক্যাপশন:

ইসলামাবাদে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে সন্ত্রাসবাদ দমন, মাদক ও মানবপাচার প্রতিরোধ এবং সীমান্ত ব্যবস্থাপনায় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হয়েছে ইরান ও পাকিস্তান। দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, সফররত ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ইসলামাবাদে বৈঠক করেন। এতে উভয় দেশের ঊর্ধ্বতন সরকারি ও নিরাপত্তা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশ অনিয়মিত অভিবাসন, মানবপাচার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করার বিষয়ে সম্মত হয়। পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদান বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।

বর্তমানে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি পাকিস্তান সফরে রয়েছেন। সফরকালে চলমান যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রশমন এবং স্থগিত শান্তি আলোচনা পুনরায় শুরু করার লক্ষ্যে পাকিস্তান ও কাতারের প্রস্তাবিত কূটনৈতিক উদ্যোগ নিয়েও আলোচনা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বৈঠকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বিশেষভাবে আফগানিস্তান সীমান্ত ব্যবহার করে সন্ত্রাসবাদ, অস্ত্র ও মাদক পাচারের ঘটনা প্রতিরোধে ইরান-পাকিস্তানের মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার করা হলে আঞ্চলিক স্থিতিশীলতা এবং উভয় দেশের নিরাপত্তা নিশ্চিত করাও সহজ হবে।

বিশ্লেষকদের মতে, সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন এবং আঞ্চলিক কূটনৈতিক সহযোগিতার ক্ষেত্রে ইরান ও পাকিস্তানের এই সমঝোতা দক্ষিণ ও পশ্চিম এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টাকা ও উপহার দিয়ে ভোট কেনার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে

টাকা ও উপহার দিয়ে ভোট কেনার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে