‘ভালো না খেললে বাদ দিন’, রোহিতকে নিয়ে কাইফের বিস্ফোরক দাবি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

‘ভালো না খেললে বাদ দিন’, রোহিতকে নিয়ে কাইফের বিস্ফোরক দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
‘ভালো না খেললে বাদ দিন’, রোহিতকে নিয়ে কাইফের বিস্ফোরক দাবি ছবির ক্যাপশন:

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ দাবি করেছেন, রোহিত এখনো অবসর নেওয়ার কথা ভাবছেন না। বরং পারফরম্যান্স সন্তোষজনক না হলে তাকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নির্বাচকদেরই নেওয়া উচিত বলে তিনি মনে করেন।

নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক মন্তব্যে কাইফ বলেন, রোহিতের বর্তমান মানসিকতা ও আচরণ থেকে বোঝা যায় তিনি এখনো ক্রিকেট উপভোগ করছেন এবং খেলা চালিয়ে যেতে চান। কাইফের ভাষ্য অনুযায়ী, রোহিত যেন নির্বাচকদের উদ্দেশে বলছেন, ‘আমি যদি ভালো না খেলি, তাহলে সিদ্ধান্ত আপনারাই নিন। আমাকে বাদ দিতে হলে আপনারাই বাদ দিন।’

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জল্পনা

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমসএনডিটিভি-সহ কয়েকটি গণমাধ্যমে সম্প্রতি দাবি করা হয়, গত ১৯ জুলাই লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডের আগে রোহিতকে জানানো হয়েছিল সেটিই ভারতের জার্সিতে তার শেষ ম্যাচ হতে পারে। একই সঙ্গে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় তিনি নেই বলেও নাকি তাকে অবহিত করা হয়েছিল। তবে এসব দাবি পরবর্তীতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অস্বীকার করে।

কাইফের মতে, লর্ডসে রোহিতের ১১০ বলে ১৩৮ রানের ইনিংসই প্রমাণ করে যে তিনি এখনো উচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য রাখেন। তবে ভবিষ্যতে তাকে দলে রাখা হবে কি না, সেটি সম্পূর্ণ নির্বাচকদের সিদ্ধান্ত।

স্পষ্ট অবস্থান চায় কাইফ

সাবেক এই ক্রিকেটারের মতে, শুধু মাঠে স্বাধীনভাবে খেলার সুযোগ দিলেই হবে না, টিম ম্যানেজমেন্টেরও রোহিতের ভবিষ্যৎ নিয়ে পরিষ্কার বার্তা দেওয়া উচিত। বিশেষ করে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় তিনি আছেন কি না, তা আনুষ্ঠানিকভাবে জানানো হলে সব ধরনের জল্পনার অবসান হতো।

কাইফ আরও স্মরণ করিয়ে দেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত নিজেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন। পরে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্যর্থতার পর টেস্ট ক্রিকেট থেকেও সরে দাঁড়ান। তার মতে, আগের দুইবার নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত নিজেই, তবে এবার তিনি সেই সিদ্ধান্ত নির্বাচকদের ওপর ছেড়ে দিতে চাইছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে ১০ হাজার নিয়োগ

বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে ১০ হাজার নিয়োগ