রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন, জানালেন চিফ হুইফ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন, জানালেন চিফ হুইফ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন, জানালেন চিফ হুইফ ছবির ক্যাপশন:

নতুন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বান করা হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইফ নুরুল ইসলাম মনি। তিনি জানান, এই অধিবেশন স্বল্পমেয়াদি হবে এবং রাষ্ট্রপতি নির্বাচন-সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতেই এটি ডাকা হবে।

তবে বিশেষ অধিবেশন ঠিক কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট সময় বা তারিখ উল্লেখ করেননি।

এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) নির্বাচন কমিশন (ইসি) রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা।

তবে যদি রাষ্ট্রপতি পদে একমাত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দেন এবং তার মনোনয়ন বৈধ হয়, তাহলে ভোটগ্রহণের প্রয়োজন হবে না। সেক্ষেত্রে ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই শেষে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ১৩ আগস্ট, মনোনয়নপত্র জমা দেওয়ার দিনই পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা অনেকটাই স্পষ্ট হয়ে যেতে পারে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী এখন সাংবিধানিক প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলো সম্পন্ন হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যবসায়ীর চাপে সয়াবিন তেলের দাম লিটারে আরও ৯ টাকা বৃদ্ধি, ভো

ব্যবসায়ীর চাপে সয়াবিন তেলের দাম লিটারে আরও ৯ টাকা বৃদ্ধি, ভো