ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করল রিয়াদ এয়ার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করল রিয়াদ এয়ার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করল রিয়াদ এয়ার ছবির ক্যাপশন:

সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা রিয়াদ এয়ার ঢাকা ও রিয়াদের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে। শনিবার (৮ আগস্ট) সকালে রিয়াদ এয়ারের প্রথম বাণিজ্যিক ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় ঐতিহ্যবাহী ওয়াটার স্যালুটের মাধ্যমে বিমানটিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ এবং রিয়াদ এয়ারের চিফ কমার্শিয়াল অফিসার ভিন্সেন্ট কোস্টা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সৌদি আরবকে বিশ্বের গুরুত্বপূর্ণ ও প্রধান বাণিজ্যিক শহরগুলোর সঙ্গে যুক্ত করা এবং যাত্রীদের আন্তর্জাতিক মানের আধুনিক সেবা দেওয়া রিয়াদ এয়ারের অন্যতম লক্ষ্য। ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালুর ফলে দুই দেশের মধ্যে যাত্রী চলাচল ও ট্রানজিট সুবিধা আরও বাড়বে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও ভ্রমণের ক্ষেত্রে বিদ্যমান চাহিদা পূরণে এই রুট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

রিয়াদ এয়ার অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ ব্যবহার করে ঢাকা ও রিয়াদের মধ্যে প্রতিদিন সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে চলাচল করবে।

স্থানীয় সময় অনুযায়ী, রিয়াদ থেকে ফ্লাইটটি রাত ৯টা ২০ মিনিটে ছেড়ে পরদিন সকাল ৬টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে ঢাকা থেকে ফ্লাইটটি সকাল ৭টা ৪০ মিনিটে ছেড়ে রিয়াদে পৌঁছাবে সকাল ১০টা ৫৫ মিনিটে।

নতুন এই সরাসরি আকাশপথ চালুর ফলে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে যাতায়াত আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বিশেষ করে দুই দেশের ব্যবসায়ী, পর্যটক ও অন্যান্য যাত্রীদের জন্য এটি নতুন যোগাযোগের সুযোগ তৈরি করবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় যে বার্তা দিলো চীন

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় যে বার্তা দিলো চীন