বাংলাদেশে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল সম্প্রচারমাধ্যম টি স্পোর্টস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বাংলাদেশে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল সম্প্রচারমাধ্যম টি স্পোর্টস

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 9, 2026 ইং
বাংলাদেশে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল সম্প্রচারমাধ্যম টি স্পোর্টস ছবির ক্যাপশন:

বাংলাদেশে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল সম্প্রচারমাধ্যমের দায়িত্ব পেয়েছে টি স্পোর্টস। দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেলটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও মর্যাদাপূর্ণ ফুটবল আসর ফিফা বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত বাংলাদেশের কোটি কোটি ফুটবলপ্রেমীর কাছে পৌঁছে দিতে প্রস্তুত টি স্পোর্টস। এর মাধ্যমে বিশ্বমানের ক্রীড়া সম্প্রচারের অন্যতম প্রধান ঠিকানা হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে প্রতিষ্ঠানটি।

টি স্পোর্টসের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতি চার বছর পর অনুষ্ঠিত হওয়া ফিফা বিশ্বকাপ বিশ্বব্যাপী কোটি কোটি দর্শককে একত্রিত করে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। বাংলাদেশের দর্শকরাও এবার টি স্পোর্টসের মাধ্যমে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ ও বিশেষ আয়োজন উপভোগ করতে পারবেন।

চ্যানেলটি জানিয়েছে, শুধু সরাসরি ম্যাচ সম্প্রচার নয়, বরং ফুটবল বিশেষজ্ঞদের বিশ্লেষণ, এক্সক্লুসিভ ফিচার, ম্যাচ হাইলাইটস এবং বিভিন্ন বিশেষ অনুষ্ঠানও সম্প্রচার করা হবে। ফলে দর্শকরা বিশ্বকাপের একটি পূর্ণাঙ্গ অভিজ্ঞতা লাভ করবেন।

টি স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইশতিয়াক সাদেক বলেন, ফিফা বিশ্বকাপ কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি এমন একটি বৈশ্বিক উৎসব যা দেশ, প্রজন্ম ও সম্প্রদায়ের সীমা অতিক্রম করে মানুষকে একত্রিত করে। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসর পৌঁছে দিতে পারা তাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

তিনি আরও বলেন, টি স্পোর্টস শুধু ম্যাচ সম্প্রচারের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায় না। পূর্ণাঙ্গ কভারেজ, বিশেষজ্ঞ মতামত, আধুনিক উপস্থাপনা এবং সহজলভ্য সম্প্রচারের মাধ্যমে দর্শকদের জন্য একটি অনন্য বিশ্বকাপ অভিজ্ঞতা তৈরি করাই তাদের লক্ষ্য।

টি স্পোর্টসের চেয়ারম্যান সাফওয়ান সোবহান বলেন, বাংলাদেশের দর্শকদের কাছে বিশ্বমানের ক্রীড়া প্রতিযোগিতা পৌঁছে দেওয়া সবসময়ই তাদের অগ্রাধিকার। ফিফা বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব অর্জন দেশের শীর্ষ ক্রীড়া সম্প্রচারমাধ্যম হিসেবে টি স্পোর্টসের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।

তিনি জানান, বিশ্বমানের কনটেন্ট, প্রযুক্তিগত উদ্ভাবন এবং দর্শক সম্পৃক্ততায় ধারাবাহিক বিনিয়োগের ফল হিসেবেই এই অর্জন এসেছে। ভবিষ্যতেও ক্রীড়া সম্প্রচারে নতুন মানদণ্ড তৈরি করতে কাজ করে যাবে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তা দীর্ঘদিনের। বিশ্বকাপ এলেই দেশের বিভিন্ন অঞ্চল, পাড়া-মহল্লা ও সামাজিক পরিমণ্ডলে ফুটবল উৎসবের আবহ তৈরি হয়। সেই আবেগ ও উন্মাদনাকে আরও কাছে পৌঁছে দিতে সম্প্রচার ও ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে টি স্পোর্টস।

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব অর্জনকে প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। ক্রীড়াপ্রেমীরা এখন থেকেই বিশ্বের সেরা দল ও তারকাদের লড়াই উপভোগের অপেক্ষায় রয়েছেন। ফুটবলের সবচেয়ে বড় এই মহোৎসবকে ঘিরে দেশের দর্শকদের জন্য বিশেষ আয়োজনেরও ইঙ্গিত দিয়েছে টি স্পোর্টস।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ৯ জন গ্রেপ্তার

হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ৯ জন গ্রেপ্তার