২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, মুখোমুখি মির্জা ফখরুল-অলি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, মুখোমুখি মির্জা ফখরুল-অলি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, মুখোমুখি মির্জা ফখরুল-অলি ছবির ক্যাপশন:

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হলেও কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় দুই প্রার্থীর মধ্যে ভোট হবে। মঙ্গলবার (১৮ আগস্ট) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপতি নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ। নির্ধারিত সময়ের মধ্যে দুজনের কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় ২০ আগস্ট বৃহস্পতিবার ভোটগ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

ইসি সচিব জানান, জাতীয় সংসদের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শুরুর আগে নির্বাচন কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে অবহিত করবেন।

ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। এ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন ইসি সচিব।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেবেন। আদালতের নির্দেশে নির্বাচিত প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় চট্টগ্রাম-৪ আসন বর্তমানে শূন্য রয়েছে। এ কারণে সংসদ সদস্য ভোটারের সংখ্যা ৩৪৯ জন।

এর আগে গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। পরে শূন্য পদে নির্বাচন আয়োজনের জন্য গত ৬ আগস্ট তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচনে দীর্ঘদিন ধরে একক প্রার্থী থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। সর্বশেষ ১৯৯১ সালে রাষ্ট্রপতি পদে ভোট হয়েছিল। ফলে এবার প্রায় ৩৫ বছর পর আবারও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন সংসদ সদস্যরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শরীয়তপুরে বিএনপি প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা, আচরণবিধি ল

শরীয়তপুরে বিএনপি প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা, আচরণবিধি ল