লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ৩৪০ বাংলাদেশি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ৩৪০ বাংলাদেশি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ৩৪০ বাংলাদেশি ছবির ক্যাপশন:

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে আরও ৩৪০ অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বেলা ১১টা ৪০ মিনিটে ফ্লাই ওয়া ইন্টারন্যাশনালের একটি বিশেষ ফ্লাইটে তারা বাংলাদেশে পৌঁছান।

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) যৌথ সহযোগিতায় এই স্বেচ্ছা প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।

জানা গেছে, প্রত্যাবাসিতদের অধিকাংশই মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে তাদের অনেকেই অপহরণ, নির্যাতন এবং অমানবিক পরিস্থিতির শিকার হন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের বাস্তব অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানানো হয়, যাতে ভবিষ্যতে কেউ মানবপাচারকারীদের প্রলোভনে না পড়েন।

প্রত্যাবাসিত প্রত্যেককে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে পথখরচা, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা সমন্বিতভাবে কাজ চালিয়ে যাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটারদের জন্য ৩৩৩ নম্বরে বিশেষ তথ্যসেবা চালু

ভোটারদের জন্য ৩৩৩ নম্বরে বিশেষ তথ্যসেবা চালু