রমজানে কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ইশরাক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রমজানে কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ইশরাক

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 20, 2026 ইং
রমজানে কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ইশরাক ছবির ক্যাপশন:

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, রমজান মাসে খাদ্যদ্রব্য, ভোজ্যতেল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে তিনি দেশের বড় আমদানিকারক, সরবরাহকারী প্রতিষ্ঠান, মজুতদার ও পাইকারি ব্যবসায়ীদের উদ্দেশ্যে সরাসরি সতর্কবার্তা দেন।

ইশরাক হোসেন বলেন, রমজান মাসে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করার সুযোগ কেউ পাবে না। কৃত্রিমভাবে পণ্যের সরবরাহ কমিয়ে মূল্য বাড়ানোর চেষ্টা করলে তা বরদাশত করা হবে না। তিনি জানান, তার নির্বাচিত সংসদীয় আসন থেকেই এ কার্যক্রম শুরু করা হবে এবং প্রয়োজন হলে তা সারা দেশে বিস্তৃত করা হবে।

তিনি আরও বলেন, বাজারে কারসাজি বা মজুতদারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাব খাটিয়ে পার পাওয়ার সুযোগ থাকবে না। “কোনো বড় নেতা, মন্ত্রী বা সরকারি কর্মকর্তার ক্ষমতা ব্যবহার করে কেউ রেহাই পাবেন না। সব মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম,”—নিজ পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী সতর্ক করে বলেন, দেশের নিম্নআয়ের মানুষ যদি ন্যায্যমূল্যে খাদ্যপণ্য কিনে ঠিকমতো খেতে না পারে, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, রমজান সংযম ও সহমর্মিতার মাস। এ সময়ে অসাধু ব্যবসায়ীরা যদি বাড়তি মুনাফার আশায় বাজার অস্থিতিশীল করার চেষ্টা করেন, তাহলে সরকার তা কঠোরভাবে দমন করবে।

খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে ইশরাক হোসেন বলেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় তিনি দৃঢ়প্রতিজ্ঞ। বাজার মনিটরিং জোরদার করা হবে এবং প্রয়োজন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান, যেন তারা ন্যায্য মুনাফায় পণ্য বিক্রি করেন এবং কৃত্রিম সংকট সৃষ্টি না করেন। একই সঙ্গে সাধারণ মানুষকেও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

রমজানকে কেন্দ্র করে প্রতি বছর বাজারে মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটের অভিযোগ ওঠে। এ প্রেক্ষাপটে সরকারের এই কঠোর অবস্থান বাজার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সবশেষে প্রতিমন্ত্রী বলেন, জনগণের কষ্টের ওপর ভর করে কেউ যেন লাভবান হতে না পারে, সে বিষয়ে সরকার সজাগ রয়েছে। ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখাই হবে প্রধান লক্ষ্য।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আটক, জরুরি বৈঠক ডাকল জাতিসংঘ নিরাপত্

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আটক, জরুরি বৈঠক ডাকল জাতিসংঘ নিরাপত্