‘তুই ফ্যাসিস্ট’ বলেই বিএনপিকর্মীকে বেদম মারধর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

‘তুই ফ্যাসিস্ট’ বলেই বিএনপিকর্মীকে বেদম মারধর

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
‘তুই ফ্যাসিস্ট’ বলেই বিএনপিকর্মীকে বেদম মারধর ছবির ক্যাপশন:

লক্ষ্মীপুরে এক বিএনপির সক্রিয় কর্মীকে মারধর ও তার মোটরসাইকেল এবং মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগ উঠেছে জেলা ও দায়রা জজ আদালতের এক আইনজীবীর বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, হামলার সময় তাকে ‘তুই ফ্যাসিস্ট’ বলে গালিগালাজ করা হয় এবং পরে এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয়। তবে অভিযুক্ত আইনজীবী এসব অভিযোগ অস্বীকার করেছেন।

ঘটনাটি বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ চৌরাস্তা এলাকায় ঘটে। আহত মো. শরীফকে চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই রাতে তিনি লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে শরীফ বলেন, অভিযুক্ত আইনজীবী আনিসুল ইসলামের সঙ্গে তাদের দীর্ঘদিনের পৈত্রিক জমি নিয়ে বিরোধ রয়েছে। এ বিষয়ে জেলা আদালতে একটি মামলাও বিচারাধীন। তার দাবি, এর আগেও তাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।

শরীফের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন মাছের খাবার কিনতে মোটরসাইকেলে ভবানীগঞ্জ চৌরাস্তা এলাকায় গেলে আনিসুল ইসলাম কয়েকজন সহযোগীকে নিয়ে তার পথরোধ করেন। এরপর তাকে গালিগালাজ করে মারধর করা হয় এবং মোটরসাইকেল ও মোবাইল ফোন ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, অভিযুক্ত আইনজীবী আনিসুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, শরীফের সঙ্গে তার দেখা হয়েছিল, তবে মারধরের অভিযোগ সঠিক নয়। তিনি দাবি করেন, শরীফ মাদকাসক্ত এবং একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনজীবী সমিতির পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, এক ব্যক্তিকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা