দেশের বাজারে টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর এবার সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
শুক্রবার (২৪ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। নতুন মূল্যতালিকা অনুযায়ী, এই দাম শুক্রবার সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড)-এর দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন সোনার দাম (প্রতি ভরি – ১১.৬৬৪ গ্রাম)
- ২২ ক্যারেট: ২,২০,৮৫৮ টাকা
- ২১ ক্যারেট: ২,১০,৯৪৩ টাকা
- ১৮ ক্যারেট: ১,৮১,২০০ টাকা
- সনাতন পদ্ধতি: ১,৪৮,০১৬ টাকা
বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই দামই কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন ও কারুকাজ অনুযায়ী মজুরি আলাদাভাবে যুক্ত হবে।
এছাড়া, স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলঙ্কার এক্সচেঞ্জ বা পারচেজের ক্ষেত্রেও বাজুসের পূর্বের নীতিমালা বহাল থাকবে।
রুপার দামও কমেছে
সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী প্রতি ভরিতে ১৭৫ টাকা কমেছে রুপার দাম।
নতুন রুপার দাম (প্রতি ভরি):
- ২২ ক্যারেট: ৪,৬০৭ টাকা
- ২১ ক্যারেট: ৪,৩৭৪ টাকা
- ১৮ ক্যারেট: ৩,৭৯১ টাকা
- সনাতন পদ্ধতি: ২,৮৫৮ টাকা
উল্লেখ্য, সর্বশেষ ২২ জুলাই বাজুস সোনার দাম বাড়িয়েছিল। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা বৃদ্ধি করে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন সিদ্ধান্তে সেই দাম থেকে উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে।
কসমিক ডেস্ক