লালমনিরহাটে সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

লালমনিরহাটে সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2026 ইং
লালমনিরহাটে সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা ছবির ক্যাপশন:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং স্থানীয় ভারতীয় নাগরিকদের সহায়তায় সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঘটনাটির পর সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ৬১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক করিমুল ইসলাম।

বিজিবি জানায়, সোমবার সন্ধ্যায় তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন পঁয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত মেইন পিলারের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শূন্য লাইন থেকে প্রায় ১০০ মিটার ভারতের অভ্যন্তরে কুচবিহার জেলার মেকলিগঞ্জ থানার হাড়িকামাত গ্রামের পানিশালা এলাকায় আগে স্থাপিত বাঁশের খুঁটি সরিয়ে ফেলেন ভারতের ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের পানিশালা-১ ক্যাম্পের সদস্যরা এবং স্থানীয় কয়েকজন ভারতীয় নাগরিক। পরে সেখানে প্রায় ৩ থেকে ৪ ফুট উচ্চতার সিমেন্টের খুঁটি স্থাপনের কাজ শুরু করা হয়।

বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খুঁটি স্থাপনের কাজে বাধা দেয়। বিজিবির উপস্থিতির পর বিএসএফ সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পিছু হটতে বাধ্য হন বলে জানানো হয়েছে।

ঘটনার পর সীমান্ত এলাকায় টহল আরও জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানিয়েছে বাহিনী।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
কৃষক ভাইদের ১০ হাজার টাকা কৃষিঋণ সুদসহ মওকুফ

কৃষক ভাইদের ১০ হাজার টাকা কৃষিঋণ সুদসহ মওকুফ