পটিয়ায় পংকজ খুনের ঘটনায় বোরকা পরা সেই নারীসহ প্রধান আসামি গ্রেফতার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পটিয়ায় পংকজ খুনের ঘটনায় বোরকা পরা সেই নারীসহ প্রধান আসামি গ্রেফতার

পটিয়ায় পংকজ খুনের ঘটনায় বোরকা পরা সেই নারীসহ প্রধান আসামি গ্রেফতার ছবির ক্যাপশন:
চট্টগ্রামের পটিয়ায় চাঞ্চল্যকর পংকজ শীল (২৬) হত্যাকাণ্ডের প্রধান আসামি আবদুর রহমান (২৩) এবং ঘটনার সময় তার সঙ্গে থাকা বোরকা পরা নারী ফাতেমা বেগমকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পটিয়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত আবদুর রহমান পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের আবদুর রশিদের ছেলে। অপরদিকে ফাতেমা বেগম চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের জামাল উদ্দিনের মেয়ে।

জানা যায়, গত ৯ জুন রাত ৯টার দিকে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন মিলন শীলের ছেলে পংকজ শীল (২৬)। একই ঘটনায় গুরুতর আহত হন মৃত দুর্গাপদ চক্রবর্তীর ছেলে তিলক চক্রবর্তী (৩০)। তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিশেষ করে ঘটনাস্থলে বোরকা পরা এক নারীর উপস্থিতি নিয়ে নানা আলোচনা ও রহস্যের সৃষ্টি হয়। এ ঘটনায় নিহতের মা ঝিনু শীল বাদী হয়ে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “পংকজ শীল হত্যা মামলার প্রধান আসামিসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার তদন্তও অব্যাহত আছে।”

নিউজটি পোস্ট করেছেন : আকতারুজ্জামান ফাহিম, পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে: সরাইলে রুমিন ফারহানা

আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে: সরাইলে রুমিন ফারহানা