শেষ দিনের দায়িত্ব পালনের আগে উপদেষ্টার ক্ষমা প্রার্থনা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শেষ দিনের দায়িত্ব পালনের আগে উপদেষ্টার ক্ষমা প্রার্থনা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 17, 2026 ইং
শেষ দিনের দায়িত্ব পালনের আগে উপদেষ্টার ক্ষমা প্রার্থনা ছবির ক্যাপশন:

মাইলস্টোন দুর্ঘটনায় জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান খানের বক্তব্য কিছু গণমাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন করার কারণে তিনি মন্ত্রিপরিষদে চিঠি পাঠিয়ে ক্ষমা চেয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. নাসিমুল গনি বরাবর পাঠানো ওই আধা সরকারি চিঠিতে উপদেষ্টা ক্ষমা প্রার্থনার বিষয়টি উল্লেখ করেছেন। উপদেষ্টা তার ফেসবুক পোস্টে চিঠি সংযুক্ত করে বলেন, জনপরিসরে কাজ করার ঝুঁকির অংশ হিসেবে সাংবাদিকরা কোনো কোনোবার বক্তব্যের সংক্ষেপ বা বিকৃতি করে সংবাদ পরিবেশন করেন। তিনি নিজেও এর ব্যাখ্যা দিয়েছেন।

তিনি উল্লেখ করেন, ২৭ জানুয়ারি ২০২৫ তারিখে তিনি হতাশা প্রকাশ করে বলেছিলেন, “মাইলস্টোন স্কুল ও কলেজে যে বিমান দুর্ঘটনা হয়েছে, সেটি মাইলস্টোনে নয়, সচিবালয়ে পড়া উচিত ছিল।” কিছু সংবাদমাধ্যম ‘একজন আমাকে বলেছে’ শব্দগুলো বাদ দিয়ে এটিকে সরাসরি তার বক্তব্য হিসেবে প্রচার করেছে। উপদেষ্টা বলেন, সভায় উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে আলাপ বা সম্পূর্ণ ভিডিও দেখলেই এটি প্রমাণিত হবে।

উপদেষ্টা আরও লিখেছেন, তার কার্যকালে দায়িত্বাধীন ও অন্যান্য মন্ত্রণালয়ের সচিবদের থেকে সর্বোচ্চ সহযোগিতা পেয়েছেন। কিছু উদ্যোগ বাস্তবায়িত হয়েছে, কিছু আমাদের মেয়াদে শেষ করা সম্ভব হয়নি। এর দায়ভার সম্মিলিতভাবে সবার।

শেষে তিনি আশা প্রকাশ করেছেন, দলীয় আনুগত্যের বাইরেও সবাই পেশাদারিভাবে কাজ করবে এবং জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেবে।

উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ অনুষ্ঠান হবে, যা তাঁর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে কার্যকালের সমাপ্তি নির্দেশ করবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গভীর রাতে সার্কিট হাউসে মন্ত্রীকে শুভেচ্ছা জানালেন আ.লীগের ২

গভীর রাতে সার্কিট হাউসে মন্ত্রীকে শুভেচ্ছা জানালেন আ.লীগের ২