শিবগঞ্জে পারিবারিক কলহে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামী আটক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শিবগঞ্জে পারিবারিক কলহে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 11, 2026 ইং
শিবগঞ্জে পারিবারিক কলহে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামী আটক ছবির ক্যাপশন:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। নিহত নারীর নাম নাসিমা বেগম (৪১)। এ ঘটনায় তার স্বামী মিজানুর রহমান ভেজু (৪৫)কে আটক করা হয়েছে।

মিজানুর রহমান শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রানীনগর হঠাৎপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত গভীর রাতে স্বামীর বাড়ির নিজ শয়নকক্ষে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, পারিবারিক কলহের জেরে স্বামী মিজানুর রহমান তার স্ত্রী নাসিমা বেগমকে হত্যা করেন।

হত্যার পর মরদেহ গোপন করার উদ্দেশ্যে সেটি বাড়ির পায়খানার সেপটিক ট্যাংকের মধ্যে ফেলে দেওয়া হয় বলে স্থানীয়রা জানান।

বুধবার (১১ মার্চ) সকাল ৮টার দিকে প্রতিবেশীরা ঘটনাটি টের পান এবং মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মরদেহে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল এবং মরদেহে রক্তের দাগ দেখা যায়।

ঘটনার পর স্থানীয় গ্রামবাসী মিজানুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ তার শোবার ঘর থেকে একটি কোদালও উদ্ধার করেছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে স্বামী মিজানুর রহমানের হাতেই নাসিমা বেগম নিহত হয়েছেন বলে জানা গেছে।

তিনি আরও বলেন, মিজানুর রহমানের বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ রয়েছে এবং আগে থেকেই ওই দম্পতির মধ্যে পারিবারিক বিরোধ চলছিল।

নিহত নাসিমা বেগম তিন সন্তানের জননী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনার পর এলাকাজুড়ে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, তদন্তের মাধ্যমে হত্যার প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
শহিদ ওসমান হাদির পরিবার পেল লালমাটিয়ায় ফ্ল্যাট

শহিদ ওসমান হাদির পরিবার পেল লালমাটিয়ায় ফ্ল্যাট