শিক্ষার্থীদের ‘দেশের শত্রু’ হিসেবে দেখছে মোদি সরকার: সোনিয়া গান্ধী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শিক্ষার্থীদের ‘দেশের শত্রু’ হিসেবে দেখছে মোদি সরকার: সোনিয়া গান্ধী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026 ইং
শিক্ষার্থীদের ‘দেশের শত্রু’ হিসেবে দেখছে মোদি সরকার: সোনিয়া গান্ধী ছবির ক্যাপশন:

ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী শিক্ষার্থী আন্দোলন ও শিক্ষা ব্যবস্থা নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের কঠোর সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, সরকার সংলাপ ও আলোচনার পরিবর্তে ধারাবাহিকভাবে দমন-পীড়নের পথ বেছে নিচ্ছে এবং জবাবদিহি দাবি করা শিক্ষার্থীদের ‘দেশের শত্রু’ হিসেবে দেখছে।

সোনিয়া গান্ধী বলেন, কৃষক আন্দোলন থেকে শুরু করে অধিকারকর্মীদের বিভিন্ন ইস্যুতেও একই ধরনের আচরণ দেখা গেছে। তবে এবার সরকার আরও এক ধাপ এগিয়ে দেশের ভবিষ্যৎ প্রজন্মের বিরুদ্ধেই রাষ্ট্রশক্তি প্রয়োগ করেছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সরকারি কর্মকর্তা, উদ্যোক্তা এবং জাতি গঠনের গুরুত্বপূর্ণ অংশীদার শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা দেখানোর পরিবর্তে তাদের ওপর দমনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর ভাষায়, এ ধরনের পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি ক্ষমার অযোগ্য।

শিক্ষা ব্যবস্থার সংকট প্রসঙ্গে কংগ্রেস নেত্রী বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থার নানা সমস্যার পাশাপাশি সরকারের জবাবদিহি এড়িয়ে যাওয়ার প্রবণতাই শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম কারণ। একটি অনিশ্চিত ও হতাশাজনক শিক্ষা ব্যবস্থার মুখোমুখি হওয়ায় শিক্ষার্থীদের উদ্বেগ ও প্রতিবাদ স্বাভাবিক বলেও তিনি উল্লেখ করেন।

সোনিয়া গান্ধীর মতে, শিক্ষার্থীদের দাবি ও উদ্বেগ গুরুত্ব দিয়ে শোনার পরিবর্তে দমনমূলক আচরণ করলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। তিনি সরকারকে সংলাপ ও গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই বছর ধরে নির্মাণকাজ বন্ধ, মরিচা ধরছে রড ক্ষতির মুখে সরকার

দুই বছর ধরে নির্মাণকাজ বন্ধ, মরিচা ধরছে রড ক্ষতির মুখে সরকার