রুশ হামলায় ইউক্রেনে এক শিশুসহ নিহত ৩ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রুশ হামলায় ইউক্রেনে এক শিশুসহ নিহত ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং
রুশ হামলায় ইউক্রেনে এক শিশুসহ নিহত ৩ ছবির ক্যাপশন:

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রুশ হামলায় এক শিশুসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। শনিবার কিয়েভ আঞ্চলিক প্রশাসনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। হামলায় আরও তিনজন আহত হয়েছেন। রুশ হামলার পর রাজধানীর আশপাশের এলাকায় বেশ কয়েকটি স্থাপনা ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিয়েভ আঞ্চলিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানান, রাজধানীর কাছে বোরিসপিল জেলার তিনটি স্থানে রুশ হামলা হয়েছে। হামলার পর ধ্বংসাবশেষ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকটি বাড়ি ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া একটি অনাবাসিক ভবনে আগুন ধরে যায়।

হামলার সময় কিয়েভ শহরের ভেতরেও প্রায় এক ডজন বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইউক্রেনের বিমানবাহিনী উত্তর দিক থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সতর্কতা জারি করে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

কিয়েভের সামরিক প্রশাসনের পক্ষ থেকেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের আশঙ্কার কথা জানিয়ে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। এর পরপরই শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, বিমান হামলার সতর্কতা জারির পর রাজধানীর দুটি জেলায় আগুন লাগার খবর পাওয়া গেছে। হামলার পর বেশ কয়েকটি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। শক্তিশালী বিস্ফোরণের শব্দে শহরের কেন্দ্রস্থলও কেঁপে ওঠে।

হামলার ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও জরুরি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নিহত ও আহতদের বিষয়ে স্থানীয় প্রশাসন তথ্য সংগ্রহ করছে।

ইউক্রেনে রাশিয়ার হামলার মধ্যেই দেশটির বিমান প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতি ইউক্রেনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। কিয়েভ ও আশপাশের এলাকায় রুশ হামলার কারণে বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গণমাধ্যমের স্বাধীনতায় ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা তথ্য ও সম্প

গণমাধ্যমের স্বাধীনতায় ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা তথ্য ও সম্প