গোপালগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত শিবিরের বিরুদ্ধে মামলা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গোপালগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত শিবিরের বিরুদ্ধে মামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 16, 2026 ইং
গোপালগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত শিবিরের বিরুদ্ধে মামলা ছবির ক্যাপশন:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটায় বিএনপির এক কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত শিবিরের বিরুদ্ধে। ঘটনাস্থলটি সরদারপাড়া গ্রাম।

আহত দেলোয়ার শেখ (৩৮), তার স্ত্রী আমেনা বেগম (২৬) ও ভাতিজা কাউসার শেখসহ মোট ৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রধান দুই অভিযুক্ত জিয়ারুল মোল্লা (২৮) ও দিন ইসলাম মোল্লা (২৫) জামায়াত শিবিরের কর্মী। দেলোয়ার বলেন, নির্বাচনের আগে ওদের বাড়িতে ভোট চাইতে গেলে তারা হুমকি দিত এবং নির্বাচনের পরে রাস্তায় তাদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হামলার সময় তার স্ত্রী ও ভাতিজা তাদের আটকাতে গেলে তাদের ওপরও আক্রমণ করা হয়।

আহত দেলোয়ারের স্ত্রী আমেনা বেগম বলেন, “আমাদের ওপর হামলা করা হয়েছে, আমরা তাদের কঠোর বিচার চাই।”

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ঘটনা জানার পর পুলিশ সরেজমিনে তদন্তে গিয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাইবান্ধা ট্রাফিক চেকপোস্টে ১০ কেজি গাঁজা উদ্ধার

গাইবান্ধা ট্রাফিক চেকপোস্টে ১০ কেজি গাঁজা উদ্ধার