বালোগানের লাল কার্ডে মিলিয়ন ডলারের ফ্রি পিৎজা পাচ্ছেন মার্কিন সমর্থকরা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বালোগানের লাল কার্ডে মিলিয়ন ডলারের ফ্রি পিৎজা পাচ্ছেন মার্কিন সমর্থকরা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2026 ইং
বালোগানের লাল কার্ডে মিলিয়ন ডলারের ফ্রি পিৎজা পাচ্ছেন মার্কিন সমর্থকরা ছবির ক্যাপশন:

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের জয় যেমন সমর্থকদের উচ্ছ্বসিত করেছে, তেমনি একটি লাল কার্ড এনে দিয়েছে বাড়তি আনন্দের উপলক্ষ। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে নকআউট পর্বের ম্যাচে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগান লাল কার্ড দেখার পর কার্যকর হয়েছে মার্কিন পিৎজা চেইন ডমিনোজের পূর্বঘোষিত বিশেষ প্রচারণা। এর আওতায় প্রতিষ্ঠানটি প্রায় এক মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ৬০ হাজার মিডিয়াম পিৎজা বিনামূল্যে বিতরণ করবে।

তবে এই ফ্রি পিৎজার সঙ্গে যুক্তরাষ্ট্রের জয়ের সরাসরি কোনো সম্পর্ক নেই। ডমিনোজ বিশ্বকাপ শুরুর আগেই ঘোষণা দিয়েছিল, টুর্নামেন্টে যুক্তরাষ্ট্র দলের কোনো খেলোয়াড় লাল কার্ড দেখলে তারা নির্দিষ্ট শর্ত পূরণকারী গ্রাহকদের জন্য এই বিশেষ অফার চালু করবে।

মে মাসে প্রকাশিত ওই প্রচারণায় জানানো হয়েছিল, যুক্তরাষ্ট্রের কোনো খেলোয়াড় লাল কার্ড দেখলে নিবন্ধিত গ্রাহকদের মধ্যে ৬০ হাজার ‘ইমার্জেন্সি মিডিয়াম পিৎজা’ বিতরণ করা হবে। মাঠে লাল কার্ড দেখে হতাশ হওয়া সমর্থকদের কিছুটা আনন্দ দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছিল।

গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের কোনো ফুটবলার লাল কার্ড না দেখায় অফারটি কার্যকর হয়নি। তবে রাউন্ড অব ৩২-এর ম্যাচে বালোগানের লাল কার্ড সেই অপেক্ষার অবসান ঘটায়।

ম্যাচে অবশ্য লাল কার্ড দেখার আগে দারুণ পারফরম্যান্স উপহার দেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। যুক্তরাষ্ট্রের প্রথম গোলটি করেন তিনিই। এটি ছিল এবারের বিশ্বকাপে তার তৃতীয় গোল। ৬১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও দলকে জয় থেকে বঞ্চিত হতে হয়নি। ১০ জনের দল নিয়েও যুক্তরাষ্ট্র আরও একটি গোল করে ২-০ ব্যবধানে বসনিয়া ও হার্জেগোভিনাকে পরাজিত করে।

এই জয়ের মাধ্যমে স্বাগতিক যুক্তরাষ্ট্র ২৪ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম জয় তুলে নেয়। ফলে বালোগানের লাল কার্ড দলীয় সাফল্যে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি।

তবে ফ্রি পিৎজা পাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। ডমিনোজ জানিয়েছে, বিশ্বকাপ শুরুর আগে অর্থাৎ ১০ জুন রাত ১২টার মধ্যে যারা তাদের রিওয়ার্ডস প্রোগ্রামে নিবন্ধন করেছিলেন, কেবল তারাই নির্ধারিত নিয়ম অনুযায়ী এই অফারের সুবিধা পাবেন। আগ্রহী গ্রাহকেরা আগামী ২ আগস্ট পর্যন্ত এই অফারের আওতায় পিৎজা সংগ্রহ করতে পারবেন।

বিশ্বকাপ উপলক্ষে ব্র্যান্ড প্রচারণায় ভিন্নধর্মী এ উদ্যোগ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বিষয়টিকে খেলাধুলা ও বিপণন কৌশলের একটি ব্যতিক্রমী উদাহরণ হিসেবে দেখছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে ৮০ভাগ সংরক্ষণের দাবিতে হর

কুড়িগ্রামে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে ৮০ভাগ সংরক্ষণের দাবিতে হর