সৌদি সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সৌদি সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
সৌদি সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান ছবির ক্যাপশন:

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তিন দিনের সরকারি সফরে সৌদি আরব যাচ্ছেন। ৬ থেকে ৮ আগস্ট অনুষ্ঠিতব্য এই সফরে তার সঙ্গে থাকবেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সফরকালে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন শাহবাজ শরিফ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি সাপ্তাহিক সংবাদ সম্মেলনে জানান, বৈঠকে পাকিস্তান-সৌদি আরবের দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করা, কৌশলগত সহযোগিতা সম্প্রসারণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হবে।

তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে চলমান নিরাপত্তা ও ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে। দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করাই এই সফরের অন্যতম লক্ষ্য।

চলতি বছরের এপ্রিলেও সৌদি আরব সফর করেছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন এবং লোহিত সাগরে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগের মধ্যে পাকিস্তান সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের অবস্থান নিয়েছে।

এদিকে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ নিরাপদ রাখতে সৌদি আরবের প্রস্তাবিত বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটের প্রতি সমর্থন জানিয়েছে ইসলামাবাদ। পাশাপাশি সৌদি আরবের নিরাপত্তা, বৈধ সামুদ্রিক বাণিজ্য সুরক্ষা এবং কৌশলগত অংশীদারত্বের প্রতি নিজেদের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান।

বিশ্লেষকদের মতে, বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে এই সফর শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, বরং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং কৌশলগত সমন্বয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইফতারে গরুর বদলে মুরগি, ঢাবির হলগুলোতে বিতর্ক

ইফতারে গরুর বদলে মুরগি, ঢাবির হলগুলোতে বিতর্ক