বৈঠকে বসেছে লেবানন-ইসরায়েল, আলোচনার কেন্দ্রে যে বিষয় The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বৈঠকে বসেছে লেবানন-ইসরায়েল, আলোচনার কেন্দ্রে যে বিষয়

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
বৈঠকে বসেছে লেবানন-ইসরায়েল, আলোচনার কেন্দ্রে যে বিষয় ছবির ক্যাপশন:

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইতালির রাজধানী রোমে নতুন দফার আলোচনায় বসেছে লেবানন ও ইসরায়েল। মঙ্গলবার (১৪ জুলাই) মার্কিন মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা কমানো এবং সাম্প্রতিক সমঝোতা বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।

দীর্ঘদিনের বৈরী সম্পর্কের মধ্যে গত ২৬ জুন ইসরায়েল ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সংঘাত বন্ধ এবং ভবিষ্যতে শান্তিপূর্ণ পরিবেশ তৈরির লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছানো হয়। তবে সেই সমঝোতা হিজবুল্লাহ প্রত্যাখ্যান করেছে।

সমঝোতা অনুযায়ী, হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ এবং দক্ষিণ লেবাননের দুটি পরীক্ষামূলক এলাকা থেকে ইসরায়েলি বাহিনীর ধাপে ধাপে প্রত্যাহারের মাধ্যমে চুক্তি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এই প্রক্রিয়াকে কার্যকর করতেই রোমের বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, তাদের প্রতিনিধি দল যেকোনো পরবর্তী আলোচনা শুরু করার আগে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাবে। লেবাননের অবস্থান অনুযায়ী, সেনা প্রত্যাহারই শান্তি প্রতিষ্ঠার প্রথম শর্ত।

কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, ইসরায়েল যেসব এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে, সেগুলোর নিয়ন্ত্রণ ধাপে ধাপে গ্রহণের জন্য লেবাননের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। এর মাধ্যমে সীমান্তে স্থিতিশীলতা ফিরিয়ে আনার আশা করছে বৈরুত।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠকের ফলাফল মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ইসরায়েল-হিজবুল্লাহ উত্তেজনা প্রশমিত করা এবং সীমান্তে নতুন সংঘাত এড়াতে এই আলোচনা তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বিপিএল ফাইনালে চমক, আকাশপথে ট্রফি আনবেন আকবর-সালমা

বিপিএল ফাইনালে চমক, আকাশপথে ট্রফি আনবেন আকবর-সালমা