আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল ছবির ক্যাপশন:

আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, দলটি দীর্ঘদিন গণতন্ত্রের কথা বললেও বাস্তবে তার বিপরীত কাজ করেছে।

শুক্রবার (৭ আগস্ট) এডিটর কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, আওয়ামী লীগ মুখে সবসময় গণতন্ত্রের কথা বললেও কাজ করেছে উল্টো। তাঁর দাবি, শেখ হাসিনা গণতন্ত্রের নামে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছেন। বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, তার অন্যতম কারণ হিসেবে তিনি কার্যকর প্রতিষ্ঠান গড়ে না ওঠাকে উল্লেখ করেন।

গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। তাঁর দাবি, বর্তমানে গণমাধ্যমে কোনো চাপ নেই; বরং সাংবাদিকরা নিজেদের সিদ্ধান্তে সেলফ সেন্সরশিপ করছেন। একই সঙ্গে গণতন্ত্রকে টেকসই করতে সবাইকে গণতন্ত্রের পক্ষে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল আরও অভিযোগ করেন, রাজপথে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভাষায় সরকারকে হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, সরকারের পাঁচ মাস যেতে না যেতেই রাজপথে পাঁচ বছর পূর্ণ করতে না দেওয়ার মতো বক্তব্য দেওয়া হচ্ছে। তাঁর মতে, এ ধরনের ভাষা গণতন্ত্রের ভাষা নয়।

জুলাই সনদ ও গণভোট নিয়ে যেসব দাবি ও মতবিরোধ রয়েছে, সেগুলো জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান তিনি। তাঁর ভাষায়, দাবি থাকলে সংসদে এসে আলোচনা করতে হবে।

এ সময় রাষ্ট্রীয় অনুষ্ঠানে সাম্প্রতিক বিশৃঙ্খলার প্রসঙ্গও তুলে ধরেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানে যেভাবে বিশৃঙ্খলা করা হয়েছে, সেটিকে কোনোভাবেই গণতন্ত্র বলা যায় না।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ