ভারতে আসছে ১০ ও ২০ টাকার পলিমার নোট, পরীক্ষামূলক চালুর অনুমোদন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভারতে আসছে ১০ ও ২০ টাকার পলিমার নোট, পরীক্ষামূলক চালুর অনুমোদন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
ভারতে আসছে ১০ ও ২০ টাকার পলিমার নোট, পরীক্ষামূলক চালুর অনুমোদন ছবির ক্যাপশন:

ছেঁড়া, মলিন ও দ্রুত নষ্ট হয়ে যাওয়া কাগজের নোটের বিকল্প হিসেবে ভারতে চালু হতে যাচ্ছে ১০ ও ২০ টাকার পলিমার (প্লাস্টিক) ব্যাংক নোট। মঙ্গলবার (১১ আগস্ট) সংসদে কেন্দ্রীয় সরকার পরীক্ষামূলকভাবে ১০০ কোটি করে ১০ টাকা এবং ২০ টাকা মূল্যমানের পলিমার নোট বাজারে ছাড়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে।

সরকার জানিয়েছে, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) পরীক্ষামূলকভাবে এসব পলিমার নোট চালুর প্রস্তাব পাঠিয়েছিল। সেই প্রস্তাব অনুমোদনের পর প্রথম ধাপে সীমিত পরিসরে নোটগুলো বাজারে ছাড়া হবে। পরীক্ষায় সফল হলে ভবিষ্যতে নিয়মিতভাবে পলিমার নোট প্রচলনের পরিকল্পনা রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পলিমার নোট চালুর বিষয়ে আরবিআইয়ের বোর্ড সম্প্রতি একাধিক বৈঠক করে। পরবর্তীতে বিষয়টি সরকারের অনুমোদনের জন্য পাঠানো হয় এবং কেন্দ্রীয় সরকার তাতে সম্মতি জানায়।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, নতুন পলিমার নোট বর্তমান কাগজের নোটের বিকল্প হিসেবে নয়, বরং তার পাশাপাশি প্রচলিত থাকবে। তিনি আরও বলেন, পুরো প্রকল্পটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই এই মুহূর্তে নোট উৎপাদনের ব্যয় নির্ধারণ করা সম্ভব নয়।

বিশেষজ্ঞদের মতে, পলিমার নোট কাগজের নোটের তুলনায় বেশি টেকসই, সহজে ছিঁড়ে যায় না, পানি ও ময়লায় কম ক্ষতিগ্রস্ত হয় এবং জাল নোট প্রতিরোধেও উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা সম্ভব। বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যেই পলিমার নোট ব্যবহার করছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
দুর্নীতির অভিযোগে উত্তাল মাদ্রিদ, সানচেজের পদত্যাগ দাবি

দুর্নীতির অভিযোগে উত্তাল মাদ্রিদ, সানচেজের পদত্যাগ দাবি