স্বাস্থ্য খাতে ৩৪ হাজার ৭১৪ শূন্য পদ পূরণের নির্দেশ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

স্বাস্থ্য খাতে ৩৪ হাজার ৭১৪ শূন্য পদ পূরণের নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
স্বাস্থ্য খাতে ৩৪ হাজার ৭১৪ শূন্য পদ পূরণের নির্দেশ ছবির ক্যাপশন:

দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে শূন্য থাকা ৩৪ হাজার ৭১৪টি পদ দ্রুত পূরণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। জনস্বার্থে এসব পদে দ্রুত নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়।

কোন গ্রেডে কত পদ শূন্য

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) মানবসম্পদ তথ্যব্যবস্থা (এইচআরআইএস) অনুযায়ী, ১১ থেকে ১৬তম গ্রেডে ২০ হাজার ৮১৬টি পদ শূন্য রয়েছে। পাশাপাশি ১৭ থেকে ২০তম গ্রেডে শূন্য রয়েছে ১৩ হাজার ৩৮৯টি পদ। সব মিলিয়ে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে পড়ে থাকা শূন্য পদের সংখ্যা ৩৪ হাজার ৭১৪।

এসব শূন্য পদ দেশের বিভিন্ন বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়, মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, সিভিল সার্জনের কার্যালয় ও জেলা সদর হাসপাতালে রয়েছে। এছাড়া ১০০, ২৫০ ও ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানেও উল্লেখযোগ্য সংখ্যক পদ শূন্য রয়েছে।

জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা

স্বাস্থ্য সেবা বিভাগ জানিয়েছে, দীর্ঘদিনের জনবল সংকটের কারণে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সীমিত জনবল দিয়ে রোগীদের প্রয়োজনীয় সেবা দিতে গিয়ে হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।

এ পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় শূন্য পদগুলো দ্রুত পূরণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত চিঠির অনুলিপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিনের শূন্য পদগুলোতে নিয়োগ দেওয়া হলে স্বাস্থ্য খাতের বিদ্যমান জনবল সংকট কিছুটা কমতে পারে। একই সঙ্গে হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের কার্যক্রমের সক্ষমতা বাড়ার পাশাপাশি রোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
পূর্বাচলে হচ্ছে ৪ থানা ও ৬ পুলিশ তদন্ত কেন্দ্র : আইজিপি

পূর্বাচলে হচ্ছে ৪ থানা ও ৬ পুলিশ তদন্ত কেন্দ্র : আইজিপি