মাদারগঞ্জে ‘হিটস্ট্রোকে’ প্রাণ গেল কৃষকের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মাদারগঞ্জে ‘হিটস্ট্রোকে’ প্রাণ গেল কৃষকের

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 4, 2026 ইং
মাদারগঞ্জে ‘হিটস্ট্রোকে’ প্রাণ গেল কৃষকের ছবির ক্যাপশন: জামালপুরের মাদারগঞ্জে তীব্র গরমে মাঠে কাজ করার সময় অসুস্থ হয়ে কৃষক টুনু আকন্দের মৃত্যু হয়।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তীব্র গরমে হিটস্ট্রোকে টুনু আকন্দ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত টুনু আকন্দ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের মৃত সাদেক আকন্দের ছেলে। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার দুপুরে তিনি বাড়ির পাশের জমিতে খড় শুকানোর কাজ করছিলেন। তখন প্রচণ্ড তাপদাহের মধ্যে হঠাৎ তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পথেই তার মৃত্যু হয়।

জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শামীম আহমেদ জানান, রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়। তবে ময়মনসিংহে নেওয়ার পথে তিনি মারা যান। প্রাথমিকভাবে হিটস্ট্রোকজনিত মৃত্যুর সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তীব্র গরমে কৃষকের মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগও দেখা দিয়েছে


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘মব কালচার’ থেকে সরে আসার তাগিদ পানিসম্পদমন্ত্রীর

‘মব কালচার’ থেকে সরে আসার তাগিদ পানিসম্পদমন্ত্রীর