দেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ নিয়ে এসেছে বহুল প্রতীক্ষিত ‘৭.৭ সুপার সেভিংস সেল’। এই ক্যাম্পেইনে দেশজুড়ে গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় মূল্যছাড়, এক্সক্লুসিভ ব্র্যান্ড অফার এবং নানা পুরস্কার জয়ের সুযোগ।
৬ জুলাই রাত ৮টা থেকে শুরু হয়ে ১৭ জুলাই পর্যন্ত চলবে এই বিশেষ ক্যাম্পেইন। এ সময়জুড়ে বিভিন্ন ক্যাটাগরির পণ্যে গ্রাহকরা উপভোগ করতে পারবেন মৌসুমের অন্যতম সেরা সব অফার।
বর্ষা মৌসুমকে সামনে রেখে সাজানো এই মেগা সেলে প্রি-পেমেন্ট ভাউচারে সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড় পাওয়া যাবে। পাশাপাশি মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০% পর্যন্ত এবং হট ডিলসে সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।
এছাড়াও সাইটজুড়ে ডেলিভারি ডিসকাউন্ট, নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি এবং সর্বোচ্চ ৩,০০০ টাকা পর্যন্ত ১০% ছাড়ের বিশেষ ভাউচার থাকছে। ফলে ইলেকট্রনিক্স, ফ্যাশন, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি ও লাইফস্টাইলসহ সব ক্যাটাগরিতে কেনাকাটা হবে আরও সহজ ও সাশ্রয়ী।
ক্যাম্পেইনের বিশেষ আকর্ষণ ‘৭.৭ সুপার সেভিংস সেল জ্যাকপট’। এই আয়োজনের মাধ্যমে গ্রাহকরা জিতে নিতে পারবেন আকর্ষণীয় প্রিমিয়াম হোম অ্যাপ্লায়েন্স। নির্দিষ্ট শর্ত পূরণ করে সফল অর্ডারের ভিত্তিতে পাঁচজন সৌভাগ্যবান বিজয়ী নির্বাচন করা হবে।
ক্যাম্পেইনের উদ্বোধনী দিনে থাকছে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’, যেখানে সীমিত সময়ের জন্য বিভিন্ন ব্র্যান্ডে এক্সক্লুসিভ মূল্যছাড় দেওয়া হবে। এছাড়া নির্ধারিত দিনগুলোতে বিশেষ ব্র্যান্ড ডে আয়োজন করা হয়েছে, যাতে গ্রাহকরা তাদের পছন্দের পণ্য আরও কম দামে কিনতে পারবেন।
বিশেষ আকর্ষণ হিসেবে ৯ জুলাই ‘ট্র্যাকশন ডিল’-এ মাত্র ৭৭ টাকা ও ৭৭৭ টাকায় নির্বাচিত পণ্য কেনার সুযোগ থাকবে, যা গ্রাহকদের জন্য অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠবে।
নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য করতে দারাজ তাদের ‘এভরিডে লো প্রাইস’ চ্যানেলকে আরও শক্তিশালী করেছে। এখানে নির্দিষ্ট সংখ্যক পণ্য কিনলে ফ্রি ডেলিভারি ও অতিরিক্ত গিফট সুবিধা পাওয়া যাবে।
এছাড়াও বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করলে থাকছে অতিরিক্ত ছাড় ও ক্যাশব্যাক সুবিধা। ফলে পুরো ক্যাম্পেইনজুড়ে কেনাকাটা হবে আরও লাভজনক।
দারাজ বাংলাদেশ সকল গ্রাহককে এই উৎসবমুখর শপিং ক্যাম্পেইনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। প্রতিদিনের নতুন ডিল ও অফার জানতে গ্রাহকরা দারাজ অ্যাপ বা ক্যাম্পেইন পেজ ভিজিট করতে পারবেন।
কসমিক ডেস্ক