গ্যাস ও ব্যাংকিং সংকটে টেক্সটাইল শিল্প, সমাধানে কমিটি গঠন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গ্যাস ও ব্যাংকিং সংকটে টেক্সটাইল শিল্প, সমাধানে কমিটি গঠন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
গ্যাস ও ব্যাংকিং সংকটে টেক্সটাইল শিল্প, সমাধানে কমিটি গঠন ছবির ক্যাপশন:

দেশের টেক্সটাইল শিল্পকে টিকিয়ে রাখতে নীতিমালা (পলিসি) সংস্কার এবং শিল্পমালিকদের জন্য কার্যকর সরকারি সহায়তার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি জানিয়েছেন, গ্যাস সংকটসহ বিভিন্ন কারণে বর্তমানে দেশে ১২১টি স্পিনিং মিল বন্ধ রয়েছে।

বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, টেক্সটাইল শিল্প দেশের একটি মৌলিক (বেসিক) শিল্পখাত হলেও এটি দীর্ঘদিন ধরে অবহেলিত। শিল্পের টেকসই উন্নয়নের জন্য নীতিগত সংস্কার জরুরি। তিনি উল্লেখ করেন, প্রতিবেশী ভারত তাদের শিল্পকে নীতিগতভাবে সহায়তা দিচ্ছে, বাংলাদেশেও একই ধরনের উদ্যোগ প্রয়োজন।

শওকত আজিজ রাসেল বলেন, সরকার দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন নিয়ে পরিকল্পনা করলেও গ্যাস সংকটের অর্থনৈতিক প্রভাব যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না। এ বিষয়ে নীতিনির্ধারকদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে টেক্সটাইল শিল্পের ব্যাকওয়ার্ড ও ফরোয়ার্ড লিংকেজ এবং শিল্পখাতের বিভিন্ন সংকট তুলে ধরা হয়েছে। এর মধ্যে গ্যাসের সংকট, ডলারের সংকট, ব্যাংকিং খাতের সমস্যা এবং শিল্পাঞ্চলে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ও আলোচনা হয়েছে।

বিটিএমএ সভাপতির ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন এবং আগামী সপ্তাহে এ বিষয়ে আবারও শিল্পমালিকদের সঙ্গে বৈঠকের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সংকট সমাধানে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, সরকার শিল্পখাতের সমস্যা সমাধানে একটি দীর্ঘমেয়াদি রোডম্যাপ তৈরি করতে আগ্রহী। এ উদ্যোগে শিল্পমালিকরা স্বস্তি প্রকাশ করেছেন।

শওকত আজিজ রাসেল আরও জানান, বর্তমানে দেশের টেক্সটাইল খাতে প্রায় ২৩ বিলিয়ন ডলার, অ্যাকসেসরিজ খাতে ৬ বিলিয়ন ডলার এবং তৈরি পোশাক (আরএমজি) খাতে প্রায় ৪০ বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে। কিন্তু গ্যাস সংকট, আর্থিক চাপ এবং নীতিগত সমস্যার কারণে এসব খাত এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে।

তার মতে, সরকারের কার্যকর নীতিগত সহায়তা, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং আর্থিক খাতের সংস্কার নিশ্চিত করা গেলে দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্প আবারও গতিশীল হয়ে অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে সক্ষম হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ফেলানী দিবসে সীমান্ত হত্যার প্রতিবাদে ভাসমান আলোকচিত্র প্রদর

ফেলানী দিবসে সীমান্ত হত্যার প্রতিবাদে ভাসমান আলোকচিত্র প্রদর