ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট পুনরায় চালু করলে মিলবে আগের সব সুবিধা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট পুনরায় চালু করলে মিলবে আগের সব সুবিধা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2026 ইং
ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট পুনরায় চালু করলে মিলবে আগের সব সুবিধা ছবির ক্যাপশন:

সাম্প্রতিক অস্থিরতা ও অনিশ্চয়তার কারণে বন্ধ বা ভেঙে ফেলা বিভিন্ন সঞ্চয় ও মেয়াদি আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ দিয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংকটির নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে গ্রাহকরা আগের সব শর্ত ও সুবিধা বহাল রেখেই তাদের হিসাব পুনরায় সচল করতে পারবেন।

ব্যাংকের অভ্যন্তরীণ নির্দেশনায় বলা হয়েছে, মুদারাবা টার্ম ডিপোজিট (এমটিডিআর), মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম (এমএমপিডিএস), মুদারাবা স্পেশাল সেভিংস স্কিম (এমএসএস) এবং মুদারাবা সেভিংস বন্ড (এমএসবি)–এর মতো হিসাবগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে পুনরায় চালুর সুযোগ দেওয়া হচ্ছে।

নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের ১ জুন থেকে ১৫ জুনের মধ্যে যেসব গ্রাহক তাদের এসব হিসাব বন্ধ বা ভেঙে নগদ অর্থ উত্তোলন করেছেন, তারা আগামী সাত কর্মদিবসের মধ্যে আবেদন করলে আগের শর্ত অনুযায়ী হিসাব পুনরায় চালু করতে পারবেন। এতে হিসাব খোলার সময়কার মুনাফাসহ অন্যান্য সুবিধাও বহাল থাকবে।

ব্যাংকটি সংশ্লিষ্ট সব জোন, শাখা ও উপশাখাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি বন্ধ হওয়া হিসাবগুলোর তালিকা প্রস্তুত করে গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগের নির্দেশনাও দেওয়া হয়েছে।

ব্যাংক কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক সময়ে সৃষ্ট অনিশ্চয়তার কারণে কিছু গ্রাহক আতঙ্কিত হয়ে তাদের আমানত তুলে নেন। নতুন এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা এবং ব্যাংকে তারল্য প্রবাহ বাড়ানোই মূল লক্ষ্য।

সম্প্রতি ইসলামী ব্যাংকের নেতৃত্ব পরিবর্তনকে কেন্দ্র করে কিছু শাখায় অস্থিরতা তৈরি হয়, যার ফলে উল্লেখযোগ্য পরিমাণ আমানত উত্তোলনের ঘটনা ঘটে। পরিস্থিতি স্থিতিশীল করতে এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে ব্যাংকটি এই বিশেষ পুনঃচালু সুযোগ দিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে : স্বাস্থ্যমন

ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে : স্বাস্থ্যমন