জামালপুরে কেন্দ্রের পাশে টাকা ও রামদাসহ ৭ জন আটক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জামালপুরে কেন্দ্রের পাশে টাকা ও রামদাসহ ৭ জন আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 11, 2026 ইং
জামালপুরে কেন্দ্রের পাশে টাকা ও রামদাসহ ৭ জন আটক ছবির ক্যাপশন:

জামালপুর সদরের নরুন্দি মিরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশ থেকে সাতজনকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়। এ সময় আটকদের কাছ থেকে নগদ ১ লাখ ১৩ হাজার টাকা ও একটি রামদা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

আটক ব্যক্তিরা হলেন—শফিকুল ইসলাম, হুসনুছ শাহাদাৎ, রেফাজউদ্দিন, ওসমান গণি, সাইফ আল মাসুদ আপন, জয় আহমেদ এবং অটোরিকশা চালক মামুন মিয়া।

স্থানীয় বিএনপি নেতা কাজী মসিউর রহমান দাবি করেন, আটক হুসনুছ শাহাদাৎ টাঙ্গাইলের মধুপুর উপজেলার এক জামায়াত নেতার আত্মীয়। তবে পুলিশের পক্ষ থেকে আটকদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করা হয়নি।

জামালপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নুরুল্লাহ বলেন, একটি অটোরিকশায় কয়েকজনের সন্দেহজনক গতিবিধি দেখে তাদের আটক করা হয়। এ সময় আরও দুজন পালিয়ে যায় বলে তিনি দাবি করেন।

নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব রহমান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সাতজনকে থানায় এনে পরে সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হলেও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে জানা গেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
হাতিয়ায় শামীমের বাড়িতে ভাঙচুর, ভুল স্বীকার নৌবাহিনীর

হাতিয়ায় শামীমের বাড়িতে ভাঙচুর, ভুল স্বীকার নৌবাহিনীর