হাসপাতালে কম্বল বিতরণ করে ভোট চাওয়া, জামায়াতের ৫ নেতাকর্মী আটক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হাসপাতালে কম্বল বিতরণ করে ভোট চাওয়া, জামায়াতের ৫ নেতাকর্মী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 6, 2026 ইং
হাসপাতালে কম্বল বিতরণ করে ভোট চাওয়া, জামায়াতের ৫ নেতাকর্মী আটক ছবির ক্যাপশন:

মাগুরার মহম্মদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— মহম্মদপুর সদর ইউনিয়ন জামায়াতের আমীর হুসাইন আহম্মেদ কাবুল, সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মুকুল হোসেন, ওবায়দুল্লাহ বিন হাফিজার, হাবিবুল্লাহ ও এরশাদ।

পুলিশ সূত্রে জানা গেছে, তারা মাগুরা-২ আসনে জামায়াতে ইসলাম মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী মো. মুশতারশেদ বিল্লাহ বাকেরের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। অভিযোগ রয়েছে, গভীর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের মাঝে কম্বল বিতরণ করে ভোট প্রার্থনা করছিলেন তারা। এ সময় পুলিশ তাদের হাতেনাতে আটক করে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালের ভেতরে নির্বাচনী প্রচারণা চালিয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনুর জামান জানান, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে তারা আদালতের মাধ্যমে মুক্তি পাবেন।”

এদিকে নির্বাচনী প্রচারণার মধ্যে হাসপাতাল এলাকায় এমন ঘটনার পর স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও প্রশাসন জানিয়েছে, নির্বাচন সুষ্ঠু রাখতে আচরণবিধি বাস্তবায়নে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউমার্কেটে বিজিবি কোয়ার্টারে শিশু গৃহকর্মীর মরদেহ

নিউমার্কেটে বিজিবি কোয়ার্টারে শিশু গৃহকর্মীর মরদেহ