জয়পুরহাটে আ.লীগের ৭ নেতার আত্মসমর্পণ, কারাগারে প্রেরণ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জয়পুরহাটে আ.লীগের ৭ নেতার আত্মসমর্পণ, কারাগারে প্রেরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 30, 2026 ইং
জয়পুরহাটে আ.লীগের ৭ নেতার আত্মসমর্পণ, কারাগারে প্রেরণ ছবির ক্যাপশন:

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি আওয়ামী লীগের সাত নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। তবে শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিলন কুমার পাল এ আদেশ দেন। পরে পুলিশ পাহারায় আসামিদের কারাগারে পাঠানো হয়।

কারাগারে পাঠানো আসামিদের মধ্যে রয়েছেন কালাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি জিয়াউর রহমান, আহমেদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলী আকবর মন্ডল, জেলা পরিষদের সাবেক সদস্য আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, আওয়ামী লীগ কর্মী মিজানুর রহমান এবং এনামুল হক ফকির।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ের হত্যাকাণ্ডসহ বিভিন্ন মামলায় তারা আসামি। সরকার পরিবর্তনের পর থেকে তারা আত্মগোপনে ছিলেন। পরে বৃহস্পতিবার দুপুরে একসঙ্গে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুশ ডিজেল আমদানির পরিকল্পনা, সিদ্ধান্ত নির্ভর করছে যুক্তরাষ্

রুশ ডিজেল আমদানির পরিকল্পনা, সিদ্ধান্ত নির্ভর করছে যুক্তরাষ্