গণতন্ত্র দমিয়ে রাখলে উগ্রবাদ বাড়ে, জামায়াত প্রসঙ্গে মির্জা ফখরুল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গণতন্ত্র দমিয়ে রাখলে উগ্রবাদ বাড়ে, জামায়াত প্রসঙ্গে মির্জা ফখরুল

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 ইং
গণতন্ত্র দমিয়ে রাখলে উগ্রবাদ বাড়ে, জামায়াত প্রসঙ্গে মির্জা ফখরুল ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর জামায়াতে ইসলামী প্রসঙ্গে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “যখন গণতন্ত্র চাপা থাকে, তখন উগ্রবাদী শক্তিগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। দেশে জামায়াতে ইসলামীর ক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছে।”

তিনি দাবি করেন, বিএনপি কখনো জনপ্রিয়তা হারায়নি। “বিএনপি সবসময় জনগণের রাজনীতি করেছে। এটাই তার সবচেয়ে বড় শক্তি। বিএনপি সরকারে ছিল, সরকার হিসেবে কাজ করেছে। জনগণ যখন আমাদের কথাগুলো গ্রহণ করেছে, তখনই এমন বিজয় এসেছে।”

মির্জা ফখরুল আরও বলেন, “আমরা সবসময় আমাদের কমিটমেন্টে অটুট থাকি। যারা যুগপৎ আন্দোলনে আমাদের সঙ্গে ছিল, তাদের নিয়েই আমরা নির্বাচন করেছি। তাদের সঙ্গে নিয়েই আমরা সরকার গঠন করব।”


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি