টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১ ছবির ক্যাপশন:

গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় একটি সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। জমি-সংক্রান্ত বিরোধ এবং স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত এ ঘটনায় একই পরিবারের চারজন আহত হয়েছেন। ঘটনার পর প্রধান অভিযুক্ত হিসেবে মো. মনোয়ার হোসেন খোকন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে পুলিশ এ তথ্য নিশ্চিত করে। গ্রেপ্তার হওয়া মনোয়ার হোসেন খোকন টঙ্গীর দাঁড়াইল এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তিনি টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক।

পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার (৬ জুলাই) রাতে টঙ্গীর সাতাইশ এলাকায় শ্রী নীল মোহনের বাড়িতে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়দের দাবি, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের পাশাপাশি এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় ২০ থেকে ২৫ জনের একটি দল নীল মোহনের বাড়িতে হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা নীল মোহনকে ঘর থেকে বের করে মারধর করে। এ সময় তার স্ত্রী বৃষ্টি মণ্ডল (৪০), ছেলে বিজয় মণ্ডল (১৪) এবং ভাতিজি চায়না (২২) আহত হন। হামলার সময় বাড়ির বিভিন্ন অংশে ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তিনি আরও বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ: বিদ্যু

রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ: বিদ্যু